বাবার কাছে ৪ বছরের মাইমুনার প্রশ্ন, ‘মাকে ছাড়াই কি আমাকে থাকতে হবে’

তৃতীয় সন্তান জন্মের ছয় দিন পর ধুমধাম করে আকিকার আয়োজন করা হয়েছিল। সেই আকিকার অনুষ্ঠানে আসা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় কেটেছে মেহেরুন নেসার (২৫)। পরদিনই জ্বর আসে তাঁর। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সন্তান জ...

তৃতীয় সন্তান জন্মের ছয় দিন পর ধুমধাম করে আকিকার আয়োজন করা হয়েছিল। সেই আকিকার অনুষ্ঠানে আসা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় কেটেছে মেহেরুন নেসার (২৫)। পরদিনই জ্বর আসে তাঁর। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সন্তান জন্মের ১৩ দিন পর মারা যান মেহেরুন নেসা। মেহেরুন চট্...

তৃতীয় সন্তান জন্মের ছয় দিন পর ধুমধাম করে আকিকার আয়োজন করা হয়েছিল। সেই আকিকার অনুষ্ঠানে আসা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় কেটেছে মেহেরুন নেসার (২৫)। পরদিনই জ্বর আসে তাঁর।

এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সন্তান জন্মের ১৩ দিন পর মারা যান মেহেরুন নেসা। মেহেরুন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকার মেম্বার বাড়ির মনিরুল ইসলামের স্ত্রী।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার মৃত্যু হয় তাঁর। মনিরুল-মেহেরুন দম্পতির তিন সন্তানই মেয়ে। বড় দুই মেয়ের একজনের বয়স সাত বছর, অন্যজন চার পেরিয়েছে।

মায়ের মৃত্যুর পর থেকে তাঁর জন্য কান্না করেই দিন কাটছে বড় দুই মেয়ের। বড় মেয়ে মিফতাহুল জান্নাত চুপচাপ চোখের পানি ফেললেও প্রায়ই আহাজারি করছে দ্বিতীয় মেয়ে মাইমুনা জান্নাত। বারবার বাবাকে তার জিজ্ঞাসা, ‘মাকে ছাড়াই কি আমাকে থাকতে হবে।

’.সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারছেন না বাবা মনিরুল ইসলাম। স্ত্রীর এমন মৃত্যুতে তিনিও ভেঙে পড়েছেন। মেহেরুনের কথা উঠলেই নীরবে চোখের পানি মুছছেন তিনি।

গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের ভেতরে বসে আছেন মনিরুল। দুই মেয়ে মিফতাহুল ও মাইমুনা উঠানে। ঘরে আত্মীয়স্বজনেরা আসা-যাওয়া করছেন।

পথে মিফতাহুল ও মাইমুনার মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন তাঁরা। মনিরুল জানান, তাঁর ছোট মেয়ে নুসাইবা জান্নাতের জন্ম হয় ২৫ অক্টোবর। ছয় দিন পর মেয়ের আকিকার আয়োজন করা হয়।

পরদিন জ্বর আসে মেহেরুন নেসার। প্রথমে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়েছেন। ১০৫ ডিগ্রি ফারেনহাইটে গিয়ে ঠেকে জ্বর।

তখন চিকিৎসক ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন। .ঘরের ভেতরে বসে আছেন মনিরুল। .পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে মেহেরুন নেসার।

তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন মেহেরুনকে। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে বৃহস্পতিবার বিকেলে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে রাতেই লাইফ সাপোর্টে নেওয়া হয় মেহেরুন নেসাকে। পরদিন শুক্রবার তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। .২০১৯ সালে মেহেরুন নেসার সঙ্গে তাঁর বিয়ে হয় বলে জানান মনিরুল।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্ত্রীর এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আমার নুসাইবা তো মায়ের আদর কী, সেটিই বুঝল না। তিন শিশুকে নিয়ে আমি কীভাবে থাকব।

আমার ছোট শিশুসন্তানটিকে কে দেখবে। ’মনিরুল ইসলাম বলেন, সাত বছর বয়সী মেয়েটি মা মারা যাওয়ার পর থেকে অনেকটা চুপচাপ হয়ে আছে। আর চার বছর বয়সী মেয়েটি সব সময় মাকে খুঁজছে।

মনিরুলের ঘরেই ছিলেন মেহেরুন নেসার বাবা আবু তাহের। তিনি বলেন, ‘মনকে কোনোমতে সান্ত্বনা দিতে পারছি না। তিন নাতনির জন্য বুক ফেটে যাচ্ছে।

’.দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান, বাবার আহাজারি, ‘আমি শেষ হয়ে গেলাম’।

বাবার কাছে ৪ বছরের মাইমুনার প্রশ্ন, ‘মাকে ছাড়াই কি আমাকে থাকতে হবে’—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗