আমন ধানের দাম পুনর্নির্ধারণের দাবি ২৯ বিশিষ্টজনের

চলতি আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের সংগ্রহমূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ২৯ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের অভিযোগ, কৃষকদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে এই দাম নির্ধারণ করা হয়েছে, যা বাজারদরের চেয়ে কম। এতে উৎপ...

চলতি আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের সংগ্রহমূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ২৯ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের অভিযোগ, কৃষকদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে এই দাম নির্ধারণ করা হয়েছে, যা বাজারদরের চেয়ে কম। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরও কৃষকেরা ন্যায্যমূল্য থেকে ...

চলতি আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের সংগ্রহমূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ২৯ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের অভিযোগ, কৃষকদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে এই দাম নির্ধারণ করা হয়েছে, যা বাজারদরের চেয়ে কম। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরও কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন।

৮ নভেম্বর সরকার চলতি আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়। .বিবৃতিতে বলা হয়, গত বছরের তুলনায় ধানের সংগ্রহমূল্য কেজিতে ১ টাকা বাড়ানো হলেও সেদ্ধ ও আতপ চালের দাম ১ টাকা কমানো হয়েছে।

অথচ সার, ডিজেল ও সেচের খরচ বেড়েছে। সব মিলিয়ে কৃষকের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। কিন্তু দাম নির্ধারণের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়নি।

নাগরিকেরা বলেন, সরকারি সংগ্রহমূল্য বাজারদরের চেয়ে কম হওয়ায় প্রকৃত কৃষকেরা ক্ষতির মুখে পড়বেন। অনেক কৃষক বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে আবাদ করেন। এ ক্ষতি তাঁদের পক্ষে কাটিয়ে ওঠা কঠিন।

এর প্রভাব আগামী বোরো মৌসুমে ধান উৎপাদনের ওপরও পড়তে পারে। .বিবৃতিতে বলা হয়, সংগ্রহমূল্য নির্ধারণের আগে কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা জরুরি। প্রতিনিধি নির্বাচনে বিভিন্ন কৃষি-প্রতিবেশ অঞ্চলের পাশাপাশি নারী, আদিবাসী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

কৃষকদের সংকট মোকাবিলায় ছোট, মাঝারি, প্রান্তিক ও নারী কৃষকদের জন্য প্রয়োজন অনুযায়ী মূল্য-সমর্থন ও ভর্তুকি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অন্তত দ্বিগুণ করা এবং তা যথাযথভাবে বাস্তবায়নে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। বিবৃতিতে প্রধানমন্ত্রীকে তাঁর নির্বাচনী ইশতেহারে কৃষকের ফসলের ন্যায্যমূল্য দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি মধ্যস্বত্বভোগী ও দালালদের দৌরাত্ম্য এবং দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়েছে। .বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন সুলতানা কামাল, খুশী কবির, শিরীন পারভিন হক, আনু মুহাম্মদ, ইফতেখারুজ্জামান, জেড আই খান পান্না, শাহীন আনাম, শামসুল হুদা, তানজীমউদ্দিন খান, জোবাইদা নাসরীন, রোবায়েত ফেরদৌস, স্বপন আদনান, আবু সাঈদ খান, সুব্রত চৌধুরী, তবারক হোসেন, পাভেল পার্থ, ঈশিতা দস্তিদার, রোজিনা বেগম, মনিন্দ্র কুমার নাথ, কাজল দেবনাথ, রেজাউল করিম চৌধুরী, জাকির হোসেন, সাইদুর রহমান, সালেহ আহমেদ, মিঠুন রাকসাম, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।

আমন ধানের দাম পুনর্নির্ধারণের দাবি ২৯ বিশিষ্টজনের—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗