পুলিশ সংঘর্ষ, ২০ কারখানায় ছুটি

মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।আজ মঙ...

মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের আশুলিয়ার বাইপা...

মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। .সংঘর্ষে আহত হওয়া দুজন শ্রমিকের নাম জানা গেছে।

তাঁরা হলেন স্টারলিং স্টাইলস লিমিটেডের ফিনিশিং অপারেটর আলমগীর হোসেন (৩০) ও একই কারখানার সুইং অপারেটর রাজিয়া বেগম (৪০)। ওই দুজনের শরীরে রাবার বুলেটে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, ওই দুজন পোশাকশ্রমিককে আহত অবস্থায় আনা হয়েছিল।

রাজিয়া বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তবে পুলিশ দাবি করেছে, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছাড়া অন্য কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি।

.ওই দুজন পোশাকশ্রমিককে আহত অবস্থায় আনা হয়েছিল। হারুন অর রশীদ, আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) .আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, সড়ক অবরোধকারীদের বুঝিয়ে সরাতে ব্যর্থ হয়ে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। শ্রমিকদের কেউ আহত হলে ইটপাটকেলের আঘাতে হয়েছেন।

রাবার বুলেট ব্যবহার করা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ২০টির মতো কারখানায় ছুটি ঘোষণা করেছে কারাখানা কর্তৃপক্ষ। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর কর্মকর্তারা জানান, সকালে নির্ধারিত সময়ে অধিকাংশ কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন।

তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকেন। পরে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। .উদ্ভূত সমস্যার সমাধানে শ্রমিকদের মধ্যে আস্থা তৈরির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন।

তিনি প্রথম আলোকে বলেন, মালিকপক্ষ দ্রুত মজুরি বোর্ডে প্রস্তাব দিলে বেতন বৃদ্ধির বিষয়ে শ্রমিকদের সন্দেহ অনেকটাই দূর হতো। অনেক কারখানার মালিক শ্রমিকদের কাজ না করলে কারখানা বন্ধ করে দেওয়া হবে এবং তাঁরা কাজ হারাবেন বলে হুমকি দিচ্ছেন। শ্রমিকদের মধ্যে আস্থার জায়গা তৈরি করা গেলে এ সমস্যার সমাধান সম্ভব।

পুলিশ সংঘর্ষ, ২০ কারখানায় ছুটি—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, জাতীয় অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗