লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট

আগামী বছর মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট নির্ধারিত ছিল আগেই। এই সফরে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা।ঐতিহাসিক ...

আগামী বছর মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট নির্ধারিত ছিল আগেই। এই সফরে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা।ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে চেমসফোর্ডে ...

আগামী বছর মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট নির্ধারিত ছিল আগেই। এই সফরে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে চেমসফোর্ডে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টটি।

দুই টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সেটি তিন বা চার দিনের হতে পারে। চেমসফোর্ডের মাঠ কাউন্টি দল এসেক্সের।

২০২৩ সালে এখানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছিল আয়ারল্যান্ড। এই মাঠে এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে হলেও কোনো টেস্ট হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এ পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে।

দুটি মিরপুরে, একটি সিলেটে। .আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে বাংলাদেশের পরবর্তী ইংল্যান্ড সফরের কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু আগামী বছর ঘরের মাঠে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার প্রস্তাব দেয় ইংল্যান্ড।

সেই সুযোগ গ্রহণ করে বিসিবি। .শুরু থেকেই ইংল্যান্ড সফরে ম্যাচ বাড়ানোর চেষ্টা ছিল বিসিবির। লর্ডস টেস্টের আমন্ত্রণ পাওয়ার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা শুরু করে তারা।

লক্ষ্য ছিল সীমিত ওভারের ম্যাচ যোগ করা। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবে দুই বা তিনটি ওয়ানডে খেলার প্রস্তাবও দিয়েছিল বাংলাদেশ। সেই আলোচনা সফল হয়নি।

ইসিবি ভবিষ্যতে ওয়ানডে খেলার আশ্বাস দিয়েছে। এরপর আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। শেষ পর্যন্ত সেই আলোচনাই ফলপ্রসূ হয়েছে।

.দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন.এখন পর্যন্ত দুবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। সেই সফরে দারুণ দুটি সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল, যিনি এখন বিসিবির সভাপতি। আবার ইংল্যান্ডে যাওয়ার আগে অবশ্য ইংলিশদের আতিথ্য দেবে বাংলাদেশও।

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট—এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে গভীর আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রথম আলো ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুসারে, এই ঘটনার সার্বিক গতিপ্রকৃতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং পরবর্তী ধাপের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, খেলাধুলা অঙ্গনে এই উন্নয়ন অত্যন্ত প্রাসঙ্গিক ভূমিকা পালন করবে। ইতিবাচক ফলাফল ধরে রাখতে নিয়মমাফিক পর্যবেক্ষণ ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করা হচ্ছে।

ঘটনাটির বিস্তারিত তথ্য পাওয়ার পর দেশব্যাপী সংশ্লিষ্ট মহলে আলোচনা ছড়িয়ে পড়েছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗