‘দুষ্টু লোক তো আছে এখানে’
‘রাজনৈতিক না বলে আমি বলব যে দুষ্টু লোক তো আছে এখানে। রাজনৈতিক আমি বলতেছি না, দুষ্টু লোক।’ সারসংকটের পেছনে রাজনৈতিক কারও সংশ্লিষ্টতা আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নে এ কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি ...
‘রাজনৈতিক না বলে আমি বলব যে দুষ্টু লোক তো আছে এখানে। রাজনৈতিক আমি বলতেছি না, দুষ্টু লোক।’ সারসংকটের পেছনে রাজনৈতিক কারও সংশ্লিষ্টতা আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নে এ কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) দেশে প্রথম গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।সারসংকটের বিষয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, ‘নরমালি এভাবে আমি বলি না। কিন্তু এখানে দুঃখের সঙ্গে বললাম, আপনি খেয়াল করে দেখেন, এই সারের যত সমস্যা, লিমিটেড কয়েকটা জায়গার ভেতরে, সারা বাংলাদেশে না। একেবারে লিমিটেড জায়গায়। অমুক উপজেলার অমুক ইউনিয়নের।’ —কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদবাংলাদেশ ভবিষ্যতে কৃষিপণ্য আমদানির ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানির দিকে এগিয়ে যেতে চায়। কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।সার পাচারের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় সার আটকের ঘটনা ঘটছে। তাঁর ভাষ্য, ভারত ও মিয়ানমার সীমান্তের বিভিন্ন জায়গায় সার ধরা পড়ছে। তিনি বলেন, ‘ইন্ডিয়ান বর্ডারে সার ধরা পড়তেছে স্পেসিফিক কয়েকটা জায়গায়। ইন্ডিয়াতে নন–ইউরিয়া সারগুলো আমাদের এখান থেকে দাম বেশি। ওই দিকে পাচার হওয়ার একটা প্রবণতা আছে।’এর আগে অনুষ্ঠানে আমিন উর রশিদ বলেন, চাহিদার তুলনায় কোনো কোনো এলাকায় বেশি সার সরবরাহের পরও সংকট দেখা যাচ্ছে। বিষয়টি সাংবাদিকদের খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে কৃষিপণ্য রপ্তানি নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতে কৃষিপণ্য আমদানির ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানির দিকে এগিয়ে যেতে চায়। কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।গাজীপুরের কাঁঠাল বিদেশে রপ্তানির সম্ভাবনার কথাও তুলে ধরেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, গামা ইরেডিয়েশন সেন্টারে প্রক্রিয়াজাত করার মাধ্যমে কাঁঠালসহ বিভিন্ন ফল ও সবজির সংরক্ষণকাল বাড়ানো সম্ভব হবে। এতে পচন ও পোকামাকড়ের ঝুঁকি কমিয়ে আন্তর্জাতিক মান বজায় রেখে কৃষিপণ্য রপ্তানি করা যাবে।এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা। উদ্বোধন অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি।
সংশ্লিষ্ট ঘটনাবলীর পেছনে থাকা পটভূমি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া খতিয়ে দেখে জানা গেছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং নীতিনির্ধারকদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ঘটনার শুরু থেকেই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দায়িত্বশীল মহলের পক্ষ থেকে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সমঝোতার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পুরো পরিস্থিতির গতিপ্রকৃতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে গঠনমূলক আচরণ বজায় রাখার তাগিদ দেওয়া হয়েছে।
কূটনৈতিক ও রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী, এই ধরনের ঘটনা দীর্ঘমেয়াদে সংশ্লিষ্ট অঞ্চলের পারস্পরিক সম্পর্ক ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। মানবাধিকার, নাগরিক নিরাপত্তা এবং আইনি কাঠামোর স্বচ্ছ প্রয়োগ বজায় রাখার মাধ্যমেই বিদ্যমান যেকোনো সংকটের টেকসই সমাধান সম্ভব বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই উন্নয়ন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং আসন্ন দিনগুলোতে এ সংক্রান্ত আরও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
নাগরিক সমাজের প্রতিনিধিরা সামগ্রিক বিষয়টিকে ইতিবাচক সমাধানের পথে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান জানিয়েছেন। পুরো পরিস্থিতির পরবর্তী অগ্রগতি সম্পর্কে সাধারণ মানুষকে যথাসময়ে অবহিত করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। বিদ্যমান নিয়মকানুন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও স্থায়ী সমাধান নিশ্চিত করাই এখন সবার মূল লক্ষ্য।
মতামত দিন