সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর পাঁচজনের লাশ বাড়িতে ফিরল তিন মাস পর

সৌদি আরবে প্রায় তিন মাস আগে আগুনে নিহত নওগাঁর পাঁচজনসহ সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। দুপুরের পর মরদেহগুলো নিহত ব্যক্তিদের গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত ব্যক্তিদের স্বজনেরা।আজ শনিবার সকাল সাড়ে আ...

সৌদি আরবে প্রায় তিন মাস আগে আগুনে নিহত নওগাঁর পাঁচজনসহ সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। দুপুরের পর মরদেহগুলো নিহত ব্যক্তিদের গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত ব্যক্তিদের স্বজনেরা।আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে লাশ বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইনসের...

সৌদি আরবে প্রায় তিন মাস আগে আগুনে নিহত নওগাঁর পাঁচজনসহ সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। দুপুরের পর মরদেহগুলো নিহত ব্যক্তিদের গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত ব্যক্তিদের স্বজনেরা।আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে লাশ বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইনসের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরে সেগুলো নিয়ে নিহত ব্যক্তিদের গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরের উদ্দেশে রওনা করেন স্বজনেরা।নওগাঁর পাঁচজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ আসর ও মাগরিবের পর নিজ নিজ গ্রামে লাশগুলোর জানাজা ও দাফন সম্পন্ন হয়।সৌদিতে কারখানায় আগুনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ২ মাস ২২ দিন পর নওগাঁর ৫ জনসহ ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছাল। আগুনে পুড়ে মৃতদেহ বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষায় ওই সাতজনের পরিচয় শনাক্তের পর তাঁদের মৃতদেহ দেশে পাঠানো হয়।গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি কর্মী নিহত হন। তাঁদের মধ্যে নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে পাঠানো হয়েছিল। অবশিষ্ট সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষা করে প্রায় তিন মাস পর দেশে পাঠানো হলো।ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর নিহত পাঁচজন হলেন নওগাঁ পৌরসভার পার নওগাঁ এলাকার মো. শাহিন, আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার এবং সাধনগর গ্রামের সাগর আলী।নিহত অপর দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম এবং খাজুরা গ্রামের সাব্বির হোসেন।সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁ সদর উপজেলার নিহত শাহীনের মরদেহ দেশে এসেছে। শনিবার বিকেলে তিনটার দিকে মরদেহ নওগাঁ শহরের পার-নওগাঁর বাড়িতে তাঁর মরদেহ পৌঁছায়নওগাঁ পৌরসভার পার নওগাঁ এলাকায় আজ বেলা পৌনে তিনটার দিকে পৌঁছায় অগ্নিকাণ্ডে নিহত শাহীনের মরদেহ। শাহীনের বৃদ্ধ মা নার্গিস বেগম বাড়ির বারান্দায় চেয়ারে বসে আহাজারি করছিলেন।একমাত্র সন্তানকে হারিয়ে নার্গিস বেগম আহাজারি করে বলছিলেন, ‘হামার ছাওয়াল অনেক আশা করে, সমিতত থ্যাকে ৫ লাখ ৭০ হাজার টাকা ঋণ করে বিদেশ গেছিল। বিদেশ যাইয়ে কামও পাইছিল। সর্বনাশা আগুনে হামার সব শ্যাষ হয়ে গেল। বুকের ধনটা হামাক র‍্যাখে চলে গ্যালো। কিসের আশায়, ক্যামন করে হামরা বাঁচমু।’সংসারের সচ্ছলতা ফেরাতে চলতি বছরের এপ্রিল মাসে ধারদেনা করে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন দুই সন্তানের বাবা শাহীন। সৌদিতে যাওয়ার তিন মাসের মাথায় কারখানায় অগ্নিকাণ্ডে তিনি নিহত হন।শাহীনের স্ত্রী মীম বানু ঘরের ভেতরে আহাজারি করছিলেন। তাঁকে কয়েকজন নারী সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। বাড়ির সামনের রাস্তায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আশপাশের লোকজন সেটি ঘিরে আছেন। পার নওগাঁ মডেল মসজিদ প্রাঙ্গণে আসরের নামাজের পর সামাজিক গোরস্তানে শাহীনের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।একই দুর্ঘটনায় নিহত মিনহাজ প্রামাণিকের মরদেহ আত্রাই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামে বিকেল চারটার দিকে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।মিনহাজের বাবা আক্কাস প্রামাণিক বলেন, এক বছর আগে সাত লাখ টাকা ঋণ করে ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। দালাল চক্রের মাধ্যমে সৌদি আরবে যাওয়ার পর এক বছরেও তাঁর ইকামা হয়নি। মৃত্যুর চার মাস আগে রিয়াদের একটা সোফা কারখানায় কাজ পেয়েছিলেন। কাজ পাওয়ার পর কিছু টাকা বাড়িতে পাঠিয়েছিলেন। কাজ করে ঋণ পরিশোধ করার পর দেশের বাড়িতে ঘরবাড়ি করার ইচ্ছা ছিল মিনহাজের।ছেলেকে হারিয়ে এখন ঋণ কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন আক্কাস প্রামাণিক।আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার ১১ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট সাতজনের মরদেহ দেশে আসে। এই দফায় চারজনের মরদেহ এল। বিকেলে মরদেহগুলো নিহত ব্যক্তিদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে। নিহত ব্যক্তিদের মরদেহ দাফনের জন্য প্রতিটি পরিবারকে আপাতত ৩৫ হাজার করে টাকা দেওয়া হবে। তিন মাস পর ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

মাঠের লড়াইয়ের সামগ্রিক চিত্রে দেখা গেছে, শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল। উইকেটের চরিত্র এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্যাটার ও বোলার উভয়কেই বেশ কৌশলী ভূমিকা পালন করতে হয়েছে। বলের গতিবিধি ও লেন্থ বজায় রেখে বোলাররা যেমন চাপ সৃষ্টির চেষ্টা চালান, তেমনি ব্যাটাররাও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়ে দলের রানের চাকা সচল রাখেন। বিশেষ করে মাঝের ওভারগুলোতে দলের প্রধান খেলোয়াড়দের দায়িত্বশীল ব্যাটিং ও নিখুঁত শট নির্বাচন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে রাখতে বড় অবদান রাখে।

দলের দায়িত্বশীল প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুসারে, পূর্ববর্তী ম্যাচগুলোর অভিজ্ঞতা ও ট্যাকটিক্যাল পরিকল্পনা মাঠের খেলায় দারুণভাবে প্রতিফলিত হয়েছে। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা পর্যালোচনা করে টিম ম্যানেজমেন্ট যে গেমপ্ল্যান তৈরি করেছিল, খেলোয়াড়রা মাঠে সুশৃঙ্খলভাবে তা কার্যকর করেছেন। কঠিন চাপের মুখে ধৈর্য না হারিয়ে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাই দলটিকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিতে প্রধান ভূমিকা রাখে। সমর্থকদের প্রাণবন্ত সমর্থনও মাঠের লড়াইয়ে বাড়তি উৎসাহ জুগিয়েছে।

টুর্নামেন্ট বা সিরিজের সমীকরণের দিক থেকে এই খেলার ফলাফল ও অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখোমুখি লড়াইয়ের অতীত রেকর্ডে এই পারফরম্যান্স নতুন মাত্রা যোগ করেছে এবং দলীয় আত্মবিশ্বাস বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, সামনে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় খেলোয়াড়দের এই ইতিবাচক ছন্দ ও মানসিক সংহতি ধরে রাখাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করতে পারলে সামনের দিনগুলোতে দল আরও বড় সাফল্যের দেখা পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗