গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশনপ্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত এক সপ্তাহে যে সহিংসতা চালানো হয়েছে তা কোনোভ

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশনপ্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত এক সপ্তাহে যে সহিংসতা চালানো হয়েছে তা কোনোভাবেই সমর্থন করতে পারে না ইইউ। ২০২৪ সালের সহিংসতার বিচার ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। প্রাতিষ্ঠানিক সংস্কার, সহিংসতা প্রতিরোধ ও গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করতে হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) আয়োজনে ‘ডিকাব টক’-এ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য রাখেন। রাষ্ট্রদূত মিলার বলেন, সাম্প্রতিক চালানো বিগত সরকারের সহিংসতা মোকাবিলায় যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার সরকার সেটাই করেছে, সরকারের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।

নিরাপত্তা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রেখেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে এই কূটনীতিক বলেন, এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা তাদের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তিনি বলেন, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথ সহজ নয়। বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখব। তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা একটি কৌশলগত অংশীদারত্ব চাই। বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ব্যাপারে আগামী ডিসেম্বর মাসেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানান ইইউ রাষ্ট্রদূত ।

মিলার বলেন, বাংলাদেশে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় চলছে। অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া পদক্ষেপগুলো ইইউ লক্ষ্য করেছে। বাংলাদেশকে স্থিতিশীল ও সমৃদ্ধ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এ ক্ষেত্রে ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জরুরি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি বর্তমান সময়ে সহিংসতা বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা দেখানোর ওপর গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত সংস্কার কমিশনগুলোর বিভিন্ন প্রস্তাবের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কমিশনগুলোর অনেক ভালো ধারণা ছিল। সেসব প্রস্তাবের কোনগুলো বাস্তবায়ন করা সম্ভব, তা চিহ্নিত করতে ইইউ বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

ভালো প্রস্তাবগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে চায় ইইউ। বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে মিলার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়বে। ফলে বর্তমানের মতো একই তুলনামূলক সুবিধা আগামী দিনে বজায় রাখা কঠিন হতে পারে। তিনি বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগীরা মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে, এলডিসি থেকে উত্তরণের পর নির্দিষ্ট রূপান্তরকাল শেষ হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗