লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারকর্মী আহত

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।লালবাগ ফায়ার সার্ভিসের সদস্য এনামুল হক বলেন, ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পেয়ে তাঁরা সেখানে যান।

আগুন নেভানোর সময় তাঁদের দুই কর্মী আহত হন। পরে রাতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো.

সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুই ফায়ারকর্মীকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗