পানের ঝুড়িতে ইয়াবার চালান: চান্দগাঁওয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অভিনব কৌশলে পানের ঝুড়ির আড়ালে ইয়াবা পাচার কালে এসআরবি-৭, চট্টগ্রামের জালে বিপুল পরিমান ইয়াবা সহ এক মাদক কারবারি আটক হয়েছে। সাম্প্রতিক সময়ে আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারীর কারণে মাদক কারবারিরা চ

অভিনব কৌশলে পানের ঝুড়ির আড়ালে ইয়াবা পাচার কালে এসআরবি-৭, চট্টগ্রামের জালে বিপুল পরিমান ইয়াবা সহ এক মাদক কারবারি আটক হয়েছে। সাম্প্রতিক সময়ে আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারীর কারণে মাদক কারবারিরা চট্টগ্রাম মহানগরী ও পার্শ্ববর্তী থানা এলাকায় বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক পাচার করে আসছে । চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।

এসআরবি-৭, চট্টগ্রাম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটস্থ মেসার্স হযরত মালেক শাহ্ নামীয় পানের আড়তের সামনে অভিযান পরিচালনা করে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল। অভিযান চলাকালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ফজলুল কাদের (২৯), পিতা-মৃত জালাল আহমদ, সাং-জালাল, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।

পরবর্তীতে আটক ব্যক্তির হেফাজতে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে সাদা কাপড়ের শপিং ব্যাগ থেকে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। পানের ঝুড়িকে আড়াল হিসেবে ব্যবহার করে মাদক পাচারের এই কৌশল অভিযানে ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗