সীমান্তে ঢুকলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: বিজিবি

সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার

সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু। তিনি বলেন, সীমান্ত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলেও তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযানও অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে শিবগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্যও জানায় বিজিবি। বিজিবি জানায়, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ধোবড়া গ্রামের একটি বাড়িতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমিনুল ইসলাম ওই গ্রামের লুৎফল হকের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করার কথা স্বীকার করেছেন আমিনুল। এ ঘটনায় মামলা শেষে সোমবার সন্ধ্যায় তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সীমান্ত রক্ষায় বিজিবির অভিযানের পরিসংখ্যানও তুলে ধরা হয়। জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছেন। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗