মিরপুর ১ নম্বরে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা: রাজধানীর মিরপুর ১ নম্বরে বসুমতি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৩০ মিনিটের দিকে বাসে আগুন দে

ঢাকা: রাজধানীর মিরপুর ১ নম্বরে বসুমতি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৩০ মিনিটের দিকে বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে আমাদের ইউনিট পাঠানো হয়েছে।’ এদিকে শাহ আলী থানার ডিউটি অফিসার বলেন, ‘সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে আছে। এখনো হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।’The post মিরপুর ১ নম্বরে যাত্রীবাহী বাসে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗