মোদী অস্ত্রে ঘায়েল তারেক! নতুন দাবি থেকে পিছু হটে পুরোনো জলবণ্টন চুক্তি পুনর্নবীকরণ করতে চাইছে বাংলাদেশ

নয়াদিল্লি: গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ (Ganga Water Treaty)শেষ হওয়ার ঠিক ১৯ দিন আগে কূটনৈতিক অবস্থান থেকে বড়সড় পিছু হটল বাংলাদেশ। এতদিন ধরে শুষ্ক মরশুমে বাড়তি জল ও কঠোর আইনি রক্ষাকবচসহ সম্পূর্ণ

নয়াদিল্লি: গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ (Ganga Water Treaty)শেষ হওয়ার ঠিক ১৯ দিন আগে কূটনৈতিক অবস্থান থেকে বড়সড় পিছু হটল বাংলাদেশ। এতদিন ধরে শুষ্ক মরশুমে বাড়তি জল ও কঠোর আইনি রক্ষাকবচসহ সম্পূর্ণ নতুন একটি চুক্তির দাবিতে অনড় থাকলেও, নয়াদিল্লির অনমনীয় ও কড়া মনোভাবের সামনে পড়ে অবশেষে সেই দাবি থেকে সরে এল ঢাকা। বাংলাদেশের বর্তমান সরকার এখন নতুন কোনো চুক্তির পরিবর্তে ১৯৯৬ সালের পুরনো গঙ্গা জলবণ্টন চুক্তিটিই পুনর্নবীকরণ বা রিনিউ করার জন্য ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে চাইছে। তবে আগামী ১২ ডিসেম্বর এই ঐতিহাসিক ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে চললেও, ভারত সরকার এখনও পর্যন্ত চুক্তির স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ বা মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো সবুজ সংকেত দেয়নি। আরও দেখুনঃ জিজ্ঞাসাবাদের সময় ছুরি নিয়ে পুলিশ কর্মীদের হামলা! পালাতে গিয়ে গুলি বিদ্ধ নাবিল উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ফারাক্কায় গঙ্গার জলবণ্টন নিয়ে ৩০ বছর মেয়াদী এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

চলতি বছরের ১২ ডিসেম্বর সেই চুক্তির মেয়াদ ফুরোচ্ছে। (Ganga Water Treaty)বিগত কয়েক মাস ধরেই ঢাকার তরফে দাবি তোলা হচ্ছিল যে, জলবায়ু পরিবর্তন ও নদীর নাব্যতা হ্রাসের কথা মাথায় রেখে ১৯৭৭ সালের চুক্তির আদলে একটি নতুন চুক্তি করতে হবে, যেখানে শুষ্ক মরশুমে বাংলাদেশের প্রাপ্য জলের নিশ্চিত গ্যারান্টি বা আইনি সুরক্ষা থাকবে। গত মাসেই বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শাহিদুদ্দিন চৌধুরী আনি জানিয়েছিলেন যে, নতুন চুক্তিতে এই গ্যারান্টি ধারা ফিরিয়ে আনাই তাঁদের প্রধান লক্ষ্য। এমনকি গত ১৭ নভেম্বর তিনি ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাটিলকে চিঠি লিখে দ্রুত আলোচনা শুরুর আর্জিও জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার শুরু থেকেই এই বিষয়ে অত্যন্ত কঠোর ও বাস্তববাদী অবস্থান গ্রহণ করে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দেয়, দেশের অভ্যন্তরীণ জলের চাহিদা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের মতো রাজ্যগুলির কৃষিকাজ, পানীয় জল ও পরিবেশগত ভারসাম্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো বাড়তি শর্ত বা একতরফা ছাড় দেওয়া সম্ভব নয়।

বিহারের শাসকদল জেডিইউ-সহ একাধিক মহল থেকেও অভিযোগ তোলা হয়েছিল যে, ১৯৯৬ সালের চুক্তির ফলে বিহারে গঙ্গায় পলি জমে বন্যা ও পরিবেশগত ক্ষতির পরিমাণ বেড়েছে। (Ganga Water Treaty)ফলে পুরনো কাঠামোয় বা বাড়তি গ্যারান্টি দিয়ে চুক্তি নবীকরণের ক্ষেত্রে নয়াদিল্লি কোনো আগ্রহ দেখায়নি। ভারতের এই অনড় অবস্থানের মুখে পড়ে এবং সময় দ্রুত ফুরিয়ে আসায় অবশেষে সুর নরম করতে বাধ্য হয়েছে ঢাকা। রবিবার ঢাকায় ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা তথা ১০ সদস্যের প্রযুক্তিগত কমিটির প্রধান রাশেদ তিতুমীর জানান, তাঁরা চুক্তির বিষয়ে সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং এখন আশা করছেন নয়াদিল্লি আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে পদক্ষেপ নেবে। অর্থাৎ, নতুন চুক্তির দাবি ছেড়ে আপাতত পুরনো চুক্তিটি বাঁচিয়ে রাখতেই মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ। তবে কূটনৈতিক মহলের মতে, ভারতের চাপে ঢাকা নতিস্বীকার করলেও নয়াদিল্লি এখনই কোনো প্রতিশ্রুতি দিতে নারাজ।

শনিবার ও রবিবার ঢাকায় অনুষ্ঠিত যৌথ কমিটির বৈঠকেও শুধুমাত্র ২০২৬ সালের বার্ষিক জলবণ্টন রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে, কিন্তু চুক্তির পুনর্নবীকরণ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, ভারত নিজের স্বার্থ সুরক্ষিত রেখেই গঠনমূলক আলোচনায় বিশ্বাসী। ফলে আগামী ১৯ দিনের মধ্যে মোদি সরকার এই চুক্তির মেয়াদ বাড়ায় নাকি দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক সমীকরণ বিচার করে নতুন কোনো শর্ত আরোপ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দক্ষিণ এশিয়া।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: কলকাতা ২৪x৭ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗