ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যায় আসামিদের মধ্যে এমপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীও আছেন

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা মামলায় আসামি করা হয়েছে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে গত নির্বাচনের প্রার্থী রায়হান জামিলকে। তিনি বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা মামলায় আসামি করা হয়েছে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে গত নির্বাচনের প্রার্থী রায়হান জামিলকে। তিনি বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের (বাবুল)  প্রতিদ্বন্দ্বী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে রায়হান জামিল প্রথমে স্বতন্ত্র এবং পরে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনের পর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। বর্তমানে তিনি দলটির চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি।নিহত রাজু মোল্লা (৪০) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। গত মঙ্গলবার রাতে  ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।ওই ঘটনায় গত শনিবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করা হয়।

মামলার বাদী নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম। এজাহারে ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০০–১৫০ জনকে। এক নম্বর আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে। ওই তালিকার ২৪ নম্বরে রয়েছে রায়হান জামিলের নাম।গত জাতীয় সংসদ নির্বাচনে রায়হান জামিল প্রথমে স্বতন্ত্র এবং পরে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনের পর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। বর্তমানে তিনি দলটির চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি।এর আগে গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া সেতু এলাকায় সড়ক অবরোধ ও চলন্ত যানবাহনে ভাঙচুরের ঘটনায় নাশকতার অভিযোগে করা আরেকটি মামলায়ও আসামি করা হয় রায়হান জামিলকে। ওই মামলায় তাঁর নাম রয়েছে ১৯১ নম্বরে।

ভাঙ্গা থানায় করা ওই মামলার বাদী কাইয়ুম সিকদার। তিনি ভাঙ্গার মালিগ্রাম ইউনিয়নের পাচকুল গ্রামের বাসিন্দা। মামলার এজাহারে ১৯২ জনের নাম উল্লেখ করা হয়েছে।দুটি মামলার এজাহারে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।শনিবার দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার বিষয়ে নিহত রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লা বলেন, ‘এজাহারে কার কার নাম লেখা হয়েছে, তা আমি জানি না। এজাহারটি আমি দেখিনি। এ জন্য এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহতঅভিযোগের বিষয়ে রায়হান জামিল বলেন, দুটি ঘটনার দিনই তিনি ঢাকায় অবস্থান করছিলেন। এসব ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।রায়হান জামিল আরও বলেন, ‘বাবুলের (শহিদুল ইসলাম) বিরোধী পক্ষ যেন এখানে না থাকে, তিনি সেটাই চান। কেউ তাঁর বিরোধিতা করবে না।

তিনি নিজের খেয়ালখুশিমতো এগিয়ে যেতে চান। সামনে নির্বাচনেও যেন তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, সেটাই তাঁর উদ্দেশ্য। এ কারণেই আমাকে হয়রানি করা হচ্ছে। মামলা দিয়ে আমাকে কারাগারে পাঠাতে চান, যাতে আমি চুপ হয়ে যাই।’এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাধুর ছদ্মবেশে থাকা, বারবার ভোল পাল্টানো এই ব্যক্তি (রায়হান জামিল) নিক্সনের (মজিবুর রহমান চৌধুরী) টাকা খেয়ে সন্ত্রাসে মদদ দিচ্ছেন এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন। তাঁর কোনো জনভিত্তি নেই। তাঁকে নিয়ে কোনো মন্তব্য করা আমার সাজে না।’কৃষক দলের নেতার শরীরে ক্ষতচিহ্ন, মৃত্যুর কারণ গুলি না বিস্ফোরণে, নিশ্চিত নয় পুলিশ

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗