রহিমআফরোজ ব্যাটারিজের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের (আরবিএল) ‘ডিলার কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এই সম্মেলন হয়।‘ঐতিহ্যের বন্ধনে সমৃদ্ধ আগামী’—

রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের (আরবিএল) ‘ডিলার কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এই সম্মেলন হয়।‘ঐতিহ্যের বন্ধনে সমৃদ্ধ আগামী’—এ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত সম্মেলনে সারা দেশ থেকে আসা ডিলাররা অংশ নেন।

অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক অংশীদারত্ব এবং আগামী দিনের যৌথ সমৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিমআফরোজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম, গ্রুপ সিইও মুনাওয়ার মিসবাহ মইন, রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেডের সিইও মো. কামরুল ইসলাম ও নির্বাহী পরিচালক ফারাজ এ রহিম।

এ ছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সম্মেলনে ছিলেন।৭২ বছরের বেশি সময় ধরে রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেড (আরবিএল) গ্রাহকসেবা দিয়ে আসছে। গ্রাহকসেবার মান উত্তরোত্তর বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি নিজেদের আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন।ডিলারদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শেষ হয়।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗