জুলাইযোদ্ধা খুন: অপরাধী যেই হোক, ছাড় নেই—এমপি বাবর

নেত্রকোনার মদনে টোল আদায়কে কেন্দ্র করে জুলাইযোদ্ধা আব্দুল বারেক (৭০) হত্যার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন, অ

নেত্রকোনার মদনে টোল আদায়কে কেন্দ্র করে জুলাইযোদ্ধা আব্দুল বারেক (৭০) হত্যার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন, অপরাধী তার গ্রামের লোক হোক, আত্মীয় হোক কিংবা তার দলের লোক হোক—কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আইনের পথে থেকেই এর বিচার করতে হবে।

সোমবার দুপুরে মদন-কেন্দুয়া সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালককে মারধর করেন টোল আদায়কারীরা। এ সময় গাড়িতে থাকা যাত্রী জুলাইযোদ্ধা আব্দুল বারেক বিষয়টি মীমাংসা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি এক চোখ হারিয়েছিলেন। এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯)-কে আটক করেছে মদন থানা-পুলিশ।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘সে যেই হোক, সে আমার গ্রামের হোক বা আমার আত্মীয় হোক, কিছু আসে যায় না। অপরাধী অপরাধী হিসেবে চিহ্নিত হবে। আমার দলের হলেও কিছু আসে যায় না।’ ঘটনার পরপরই মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিমসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗