‘বনরাকসে’র ষড়যন্ত্রে ফাঁস রিঙ্কির প্রেম, ‘প্রধানে’র চড় খেয়েও বিয়েতে মরিয়া সচিবজি, ‘পঞ্চায়েত ৫’ ট্রেলারে ঝড়!

‘পঞ্চায়েত’ দেখে ‘ফুলেরা’ গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক খুঁজে পাওয়া দায়! পর পর চারটি সিরিজে ছক্কা হাঁকানোর পর আগামী ডিসেম্বর মাসে ফের একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরছেন সচিবজি জীতেন্দ্র কুমার। ন

‘পঞ্চায়েত’ দেখে ‘ফুলেরা’ গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক খুঁজে পাওয়া দায়! পর পর চারটি সিরিজে ছক্কা হাঁকানোর পর আগামী ডিসেম্বর মাসে ফের একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরছেন সচিবজি জীতেন্দ্র কুমার। নতুন মরশুমের গল্প কোনদিকে গড়াবে? আগেই আভাস দিয়েছিলেন নির্মাতারা। এবার ‘পঞ্চায়েত ৫’-এর জমজমাট ট্রেলারে দেখা গেল ফুলেরায় নতুন ডামাডোলের ঝলক। কীরকম? ‘ব়্যাগিং’ করার জন্য পঞ্চায়েত অফিসের দপ্তর নোংরা করে পরিষ্কার করানো হচ্ছে শহুরে ছেলে অভিষেক ত্রিপাঠীকে দিয়ে। এহেন অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন নাস্তানাবুদ সচিবজির গ্রাম ছাড়ার উপক্রম, তখনই কাহানি মে টুইস্ট!

চতুর্থ মরশুমে গল্পের প্রেক্ষাপট ছিল ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোট। যেখানে প্রধান মঞ্জুদেবী নতুন করে ‘বনরাকস’-এর চ্যালেঞ্জের মুখে পড়েন। পঞ্চায়েত ভোটে জিতে ভিলেন ‘ভূষণ’ এখন গ্রামের সুপারহিরো! অতঃপর নতুন সিজনে প্রধানজি, সচিবজিরা যে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বেন, তা একেবারে ভবিতব্যই ছিল। এবার ট্রেলারে দেখা গেল ভূষণের নানা ফন্দিফিকিরের ঝলক। পঞ্চায়েত প্রধান হওয়ার সুবাদে সে এখন সচিবজি অভিষেক আর চন্দনের ‘নতুন বস’। তাই নিত্যদিন তাদেরকে খাটিয়ে চলেছে ভূষণ আর তার স্ত্রী ক্রান্তিদেবী। ‘ব়্যাগিং’ করার জন্য পঞ্চায়েত অফিসের দপ্তর নোংরা করে পরিষ্কার করানো হচ্ছে শহুরে ছেলে অভিষেক ত্রিপাঠীকে দিয়ে।

এহেন অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন নাস্তানাবুদ সচিবজির গ্রাম ছাড়ার উপক্রম, তখনই কাহানি মে টুইস্ট! নয়া টুইস্ট নিয়ে ‘পঞ্চায়েত ৫’ কবে আসছে? অপমানের মুখেও প্রেম আগলে বিয়ের পিঁড়িতে বসতে মরিয়া অভিষেক। তারপর? রিঙ্কির বাবা কি রাজি হবে? সচিবজির সঙ্গে রিঙ্কির প্রেম ধরা পড়ে যায় ভূষণের কাছে। সেখবর পুরনো প্রধান রঘুবীর যাদবের কানে তুলতে বেশি করেনি বনরাকস। এরপরই সচিবজির গালে কষিয়ে চড় পড়ে।

তবে অপমানের মুখেও প্রেম আগলে বিয়ের পিঁড়িতে বসতে মরিয়া অভিষেক। তারপর? রিঙ্কির বাবা কি রাজি হবে? জানতে হলে আগামী ৩ ডিসেম্বর চোখ রাখতে হবে অ্যামাজন প্রাইম ভিডিওর পর্দায়। কারণ সেদিনই মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত ৫’।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗