দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে হাসিনাকে: রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ । আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ । আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন তিনি। রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) চেষ্টা করছে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বাংলাদেশ আশা করছে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নয়াদিল্লি তাকে ফেরত দেবে।

শামা ওবায়েদ বলেন, ‘তিনি (হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে কারাগারে পাঠানো হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক। এরপর আইন নিজস্ব গতিতে চলবে। তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে এপ্রিল মাসে মন্ত্রণালয় জানিয়েছিল যে, হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটার পর ওই বছরের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ ছাড়া তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেই অস্থিরতার সময় প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন শেখ হাসিনা। তবে সরকার তার এসব আবেদন প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে তার সমর্থকেরাও রাজপথে সক্রিয় হয়েছেন। চলতি মাসে আওয়ামী লীগ তার দেশে ফেরার দাবিতে ধারাবাহিক বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচি পালন করে দলটি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗