ইউনিয়নের নামে তোলাবাজি! বিবৃতি দিয়ে বিজেপির ঘোষণা, ‘আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই’

ইউনিয়নের নামে দেদার তোলাবাজির ভূরি ভূরি অভিযোগ। সংঘের ছায়া থেকে বেরিয়ে নিজস্ব শ্রমিক সংগঠন আত্মপ্রকাশ করেও পিছু হটতে কার্যত বাধ্য হল বিজেপি! সোমবার লিখি বিবৃতিতে দল জানিয়ে দিয়েছে, ভারতীয় জনতা পার

ইউনিয়নের নামে দেদার তোলাবাজির ভূরি ভূরি অভিযোগ। সংঘের ছায়া থেকে বেরিয়ে নিজস্ব শ্রমিক সংগঠন আত্মপ্রকাশ করেও পিছু হটতে কার্যত বাধ্য হল বিজেপি! সোমবার লিখি বিবৃতিতে দল জানিয়ে দিয়েছে, ভারতীয় জনতা পার্টির কোনও শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন নেই, ইউনিয়ন সম্পর্ক সেল বা প্রকোষ্ঠ আছে। ট্রেড ইউনিয়ন রিলেশন সেল কোনও শ্রমিক সংগঠন খোলার অনুমতি দেবে না। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর ঘোষণা বিবৃতি আকারে জানিয়েছেন সাধারণ সম্পাদক ও কার্যালয় প্রভারী শশী অগ্নিহোত্রী।

তবে বিজেপির এই বিবৃতিতে শ্রমিক সংগঠন নিয়ে বেশ কিছু ধোঁয়াশাও রয়ে গেল। শ্রমিক সংগঠন নিয়ে বিজেপির বিবৃতি গত ৩১ অক্টোবর কলকাতা বিমানবন্দরের একটি অনুষ্ঠান থেকে যাত্রা শুরু করেছিল বিজেপির শ্রমিক সংগঠন। নাম হয় ‘এনএসসিবিআই এয়ারপোর্ট কনট্রাক্টরস ওয়ার্কার্স মোর্চা’। সংগঠনটির উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা। এর মূল লক্ষ্য, শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা এবং তাঁদের বিভিন্ন দাবি, সমস্যা ও স্বার্থের বিষয়গুলিকে সাংগঠনিকভাবে তুলে ধরা।

স্বচ্ছতার সঙ্গে ট্রেড ইউনিয়ন চালানোর নির্দেশ দিয়েছেন বনসল, শমীকরা। কিন্তু একমাসও কাটল না। শ্রমিক সংগঠনের নামে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে লিফলেট ছাপিয়ে দেদার তোলাবাজির অভিযোগ উঠছিল। সোমবার বিবৃতি দিয়ে দলের তরফে জানানো হয়েছে, এই বিজেপির সাংগঠনিক নীতি অনুযায়ী এই কাজ সম্পূর্ণ বেআইনি। তাই এমন ‘গজিয়ে ওঠা’ সংগঠনের সঙ্গে যেন কোনও বিজেপি কর্মী, সদস্য, নেতা জড়িয়ে না পড়েন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে এও জানানো হয়েছে, ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের অধীনে কীভাবে বিভিন্ন শ্রমিক সেলগুলি কাজ করবে, তা পরে স্থির করা হবে। কিন্তু এই বিবৃতির পরও ধোঁয়াশা রয়ে গেল বেশ কিছু জায়গায়। ৩১ অক্টোবর কলকাতা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করা ‘এনএসসিবিআই এয়ারপোর্ট কনট্রাক্টরস ওয়ার্কার্স মোর্চা’র অস্তিত্ব কি বিলুপ্ত? তাহলে তা কেন ঘোষণা করা হল না? যাঁরা ‘এনএসসিবিআই এয়ারপোর্ট কনট্রাক্টরস ওয়ার্কার্স মোর্চা’য় নাম লিখিয়েছিলেন তাঁদেরই বা কী হবে?

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗