সংঘাত শুরুর পর হরমুজে ইরানের হামলা সর্বোচ্চ পর্যায়ে

ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী ও এর আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেলের দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর পুনরায় নিজেদে

ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী ও এর আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেলের দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর পুনরায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে ওই অঞ্চলে জাহাজে হামলার ৩০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম এক মাসে হামলার সংখ্যা ৩০ ছাড়াল। সিএনএনের ইউকেএমটিওর তথ্য বিশ্লেষণ অনুযায়ী, চলতি নভেম্বরের ২৩ তারিখ পর্যন্ত অন্তত ২২টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।

যুদ্ধ শুরুর পর এটি দ্বিতীয় সর্বোচ্চ মাসিক সংখ্যা। এসব তথ্যের আওতায় রয়েছে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর ও ওমান উপসাগর। তবে প্রকৃত হামলার সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ইউকেএমটিও কেবল প্রাথমিক ও নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করা ঘটনাগুলোই প্রকাশ করে। শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে সংস্থাটি জানায়, আরও কিছু হামলার ঘটনা সম্পর্কে তারা অবগত থাকলেও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক মাসগুলোতে এই কৌশলগত জলপথে হামলা বেড়ে যাওয়ায় অনেক জাহাজ শনাক্তকরণ এড়াতে নিজেদের বাণিজ্যিক ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি প্রকাশিত এক প্রতিবেদনে ইউকেএমটিও জানিয়েছিল, হামলার শিকার অধিকাংশ জাহাজ তাদের কাছে ঘটনা জানাতে অস্বীকৃতি জানানোয় প্রকৃত হামলার সংখ্যা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে ঘিরে প্রায় প্রতিদিনই বিভিন্ন ঘটনার কথা দাবি করছে ইরানের সামরিক বাহিনী। এসব ঘটনার অনেকগুলোর জন্য ড্রোন বা ক্ষেপণাস্ত্রের পরিবর্তে সমুদ্রের মাইনকে দায়ী করছে তারা। অক্টোবরের আগে ওই অঞ্চলে জাহাজে হামলার মাসিক গড় সংখ্যা ছিল প্রায় ১০টি।

সংখ্যার হিসাবে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য থাকলেও আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) তথ্যেও চলতি বছরের মধ্যে অক্টোবরে সবচেয়ে বেশি নিশ্চিত হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী কার্যত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে হামলার কারণে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗