ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বাড়ল তিন দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। তবে পরীক্ষা পূর্ব ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিসংক্রান্ত অন্যান্য সব তারিখ ও সময়সূচি অপরিবর্তিত রেখে অনলাইনে আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমা ২৮ নভেম্বর নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো।১১ নভেম্বর ২০২৬ থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে; যার সময়সীমা নির্ধারণ ছিল ২৫ নভেম্বর পর্যন্ত।ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনাএর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে জানিয়েছেন, আবেদনের সময় আরও দুদিন বৃদ্ধি করা হবে।
এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হলো আবেদনের সময় তিন দিন বৃদ্ধি করা হয়েছে।ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি*আইবিএ ইউনিট ৫ ডিসেম্বর*বিজ্ঞান ইউনিট ১২ ডিসেম্বর*কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ১৯ ডিসেম্বর*চারুকলা ইউনিট ২২ ডিসেম্বর এবং*ব্যবসায় শিক্ষা ইউনিট ২৬ ডিসেম্বর।বুয়েটের ভর্তিতে আবেদন শুরু ১ ডিসেম্বর, ১৩০৯ আসনে বিস্তারিত জেনে নিনঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষা যথাসময়ে
খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন