জুয়াখেলার টাকা না পেয়ে বাবাকে পিটাল ছেলে

গাজীপুরের কালিয়াকৈরে জুয়া খেলার জন্য টাকা না পেয়ে বাবাকে মারধর, গলায় চাপ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ২৩ নভেম্বর সকালে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় লিখিত অভিয

গাজীপুরের কালিয়াকৈরে জুয়া খেলার জন্য টাকা না পেয়ে বাবাকে মারধর, গলায় চাপ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ২৩ নভেম্বর সকালে অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাবা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা শফি মিয়ার ছোট ছেলে কবির মিয়া (৩০) জুয়া খেলার জন্য প্রায়ই পিতার কাছে টাকা দাবি করেন। সম্প্রতি টাকা দিতে অস্বীকৃতি জানালে কবির মিয়া ক্ষিপ্ত হয়ে পিতাকে পিটিয়ে হত্যার করে ।

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗