কিয়েভে ভবনের ধ্বংস্তূপ থেকে ১৪ ঘণ্টা পর জীবিত শিশু উদ্ধার

ইউক্রেনের রাজধানী কিয়েভের ডাইমার এলাকায় একটি ভবনের ধ্বংস্তূপ থেকে ১৪ ঘণ্টা পর সাত বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। রাতভর রুশ হামলায় ওই ভবনটি বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ও

ইউক্রেনের রাজধানী কিয়েভের ডাইমার এলাকায় একটি ভবনের ধ্বংস্তূপ থেকে ১৪ ঘণ্টা পর সাত বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। রাতভর রুশ হামলায় ওই ভবনটি বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় এলাকাটিতে মোট ১১ জন নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরের দিকে ওই হামলা চালানো হয়। কিয়েভ অঞ্চলের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, ধসে পড়া ভবন থেকে ৭৯ বছর বয়সী এক বৃদ্ধাকেও জীবিত উদ্ধার করা হয়েছে।তকাচেঙ্কো আরও বলেন, বিলা সের্কভা এলাকায় একটি বাড়িতে হামলায় আরও একজন নিহত হয়েছেন।

এ সময় বাড়িটিতে আগুন ধরে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও পৃথক হামলার কথা জানিয়ে বলেছেন, রোববার কিয়েভ অঞ্চলের ভিশনেভে এলাকায় একটি মুদিদোকানে হামলা চালানো হয়। এতে ৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডাইমারের ওই শিশুটির অবস্থা স্থিতিশীল। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটির জীবন বাঁচাতে যাঁরা কাজ করেছেন, কর্তৃপক্ষ তাঁদের ধন্যবাদ জানিয়েছে।

জেলেনস্কি ও ইউক্রেনের পুলিশ শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তকাচেঙ্কো বলেন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৯ বছর বয়সী ওই বৃদ্ধা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ঘটনাস্থলে ১৩০ জনের বেশি কর্মী জরুরি উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। নিখোঁজ প্রতিটি মানুষের বিষয়ে পূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া নিহত ব্যক্তিদের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, রুশ হামলায় একটি ভবন প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।জেলেনস্কি আরও বলেন, নতুন করে একের পর এক উড়োজাহাজ হামলার সতর্কতা ও হুমকির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলেন, স্থানীয় সময় ভোর ৫টায় ভবনটিতে হামলা চালানো হয়। তখন পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রোববার সন্ধ্যা পর্যন্ত ইউক্রেনের ১০টি অঞ্চলে ৭০টির বেশি হামলা চালানো হয়েছে।এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ভিশনেভ শহরের একটি মুদিদোকানে চালানো হামলায় ৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।মেয়র ইলিয়া দিকভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আহতদের মধ্যে তিনটি শিশু।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গি কোরেৎস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗