‘কথা নয়, কাজে হবে পরিচয়’ স্লোগানে ইউপি নির্বাচনের প্রচারে ঝালমুড়ি বিক্রেতা

‘কথা নয়, কাজে হবে পরিচয়, জনগণ থাকলে পাশে, নিশ্চিত হবে জয়’ স্লোগানে ভোটের মাঠে নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রেতা আহম্মদ হোসাইন শেখ আফজাল। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে

‘কথা নয়, কাজে হবে পরিচয়, জনগণ থাকলে পাশে, নিশ্চিত হবে জয়’ স্লোগানে ভোটের মাঠে নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রেতা আহম্মদ হোসাইন শেখ আফজাল। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ওই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নামছেন না ৬১ বছর বয়সী আফজাল। ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন মাত্র ছয় ভোটের ব্যবধানে। এরপর আর নির্বাচন করেননি। এরই মধ্যে কেটে গেছে ২৯ বছর।নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এবারের ইউপি নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। রাজারহাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রথম ধাপে হওয়ার কথা রয়েছে।প্রায় ৩৫ বছর ধরে রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করছেন আফজাল। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তাঁর সংসার। প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করে আয় হয় প্রায় ৫০০ টাকা। এই আয় দিয়েই চলে পরিবার। তাঁর তিন ছেলে শেখ মেহেদী হাসান রাজু (২৮), শেখ রাসেল (২৫) ও শেখ রাশেদ (২৩)।

তাঁরাও বাবার মতো ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করেন।আহম্মদ হোসাইন শেখ আফজাল, ঝালমুড়ি বিক্রেতাযে ভ্যান দিয়ে সংসার চালাই, সেটিকেই প্রচারের কাজে লাগিয়েছি। মানুষের ভালোবাসা থাকলে টাকার জোরের প্রয়োজন হয় না।নির্বাচনের প্রচারণার জন্য আলাদা কোনো বাহন নেই আফজালের। যে ভ্যানে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান, সেই ভ্যানেই লাগিয়েছেন নির্বাচনী ব্যানার। প্রতিদিন বিভিন্ন এলাকায় ভ্যান নিয়ে ঘুরে ঝালমুড়ি বিক্রির পাশাপাশি ভোটারদের কাছে নিজের প্রার্থিতার কথাও তুলে ধরছেন।আফজাল বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সঙ্গে আছি। এলাকার মানুষ আমাকে ইউপি নির্বাচনে দাঁড়ানোর জন্য উৎসাহ দিচ্ছেন। তাঁদের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।

মানুষের কাছে আমার চাওয়া, তাঁরা যেন আমাকে একবার সুযোগ দেন।’প্রচারণা চালানোর জন্য বেশি টাকা খরচ করার সামর্থ্য নেই জানিয়ে আফজাল বলেন, ‘যে ভ্যান দিয়ে সংসার চালাই, সেটিকেই প্রচারের কাজে লাগিয়েছি। মানুষের ভালোবাসা থাকলে টাকার জোরের প্রয়োজন হয় না।’যে ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করেন, সেই ভ্যান দিয়েই নির্বাচনী প্রচারণায় আহম্মদ হোসাইন শেখ আফজাল১৯৯৭ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার স্মৃতিচারণা করে আফজাল বলেন, ওই নির্বাচনে ‘বই’ প্রতীক নিয়ে একই ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। প্রতিদ্বন্দ্বীর কাছে মাত্র ছয় ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর নানা কারণে আর নির্বাচনে অংশ নেওয়া হয়নি।স্থানীয় বাসিন্দা বীরু শেখ ও জমশেদ আলীসহ কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে ঝালমুড়ি বিক্রি করায় আফজাল এলাকার পরিচিত মুখ। সাধারণ মানুষের সঙ্গে তাঁর ভালো যোগাযোগ রয়েছে। নিজের ঝালমুড়ি বিক্রির ভ্যানে নির্বাচনী ব্যানার লাগিয়ে প্রচারণা চালানোয় এলাকায় তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗