৪ পেসার নিয়ে সেঞ্চুরিয়নে ব্যাটংয়ে বাংলাদেশ

সেঞ্চুরিয়ন টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। ৪ পেসার নিয়ে মাঠে নামছে টাইগাররা। হাসান মাহমুদের চোটে ৪জন পেসারই ছিল ব

সেঞ্চুরিয়ন টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। ৪ পেসার নিয়ে মাঠে নামছে টাইগাররা।

হাসান মাহমুদের চোটে ৪জন পেসারই ছিল বাংলাদেশ দলে। সেই ৪ জনকেই একাদশে রাখা হয়েছে সেঞ্চুরিয়নে। বিশেষজ্ঞ কোনো স্পিনার ছাড়াই মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

মুশফিকুর রহিম চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে দলে এসেছেন জাকের আলী অনিক। বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী, তাওহীদ হৃদয়, লিটন দাস, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেন।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗