হাঁটু গেড়ে আঙুলে আংটি, সঙ্গীকে বিয়ের প্রস্তাব! চেনা ছক পালটে এখন প্রেমপ্রত্যাশা জানাচ্ছেন নারীরাই

হাঁটু গেড়ে প্রেমিকাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব। আমাদের সমাজে এ ছবি চিরচেনা! পুরুষেরাই প্রথম প্রস্তাব দেবেন। বিয়ের কথা পাড়বেন। তেমনটাই দস্তুর। কিন্তু সেই চেনা ছকে যদি হঠাৎ বদল আসে? হ্যাঁ, ঠিক

হাঁটু গেড়ে প্রেমিকাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব। আমাদের সমাজে এ ছবি চিরচেনা! পুরুষেরাই প্রথম প্রস্তাব দেবেন। বিয়ের কথা পাড়বেন। তেমনটাই দস্তুর। কিন্তু সেই চেনা ছকে যদি হঠাৎ বদল আসে? হ্যাঁ, ঠিক তাই। সম্পর্কের সমীকরণে এখন পালটা হাওয়ার দাপট। সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিতে এগিয়ে আসছেন নারীরাই। পড়াশোনা থেকে কেরিয়ার। নিজের সিদ্ধান্ত এখন নিজেই নিচ্ছেন মহিলারা।

ব্যক্তিগত জীবনেও তাঁরা অনেক বেশি স্বচ্ছন্দ। ভবিষ্যৎ নিয়ে যাঁরা স্পষ্ট, তাঁদের কাছে বিয়ের প্রস্তাব শুধু পুরুষের দায়িত্ব কেন হতে যাবে? এগিয়ে এলে আগে অনেক সময় অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী বা আগ্রাসী তকমা জুটত মেয়েদের। এখন সেই ছবিটা পালটে গিয়েছে। সম্পর্কে সমান অধিকার রয়েছে দু’জনেরই। দু’জনেই সমান ভূমিকা নিলে, প্রস্তাবের ভার কেন শুধু একজনের? এই সহজ সমীকরণেই সঙ্কোচ কাটাচ্ছেন মহিলারা। ফাইল ছবি পুরনো প্রথার বদল বিয়ের ক্ষেত্রে নারীর হাত চাওয়ার রীতি বহু পুরনো। মধ্যযুগের পশ্চিমী সমাজে এই প্রথা আরও পোক্ত হয়েছিল। প্রেম ও সম্পর্কে পুরুষের উদ্যোগকে তখন বাড়তি গুরুত্ব দেওয়া হত। সিনেমা আর পপ কালচারও সেই চেনা দৃশ্যকেই প্রতিষ্ঠা দিয়েছে।

কিন্তু এখন সম্পর্কের সংজ্ঞা পালটেছে। বদলেছে প্রস্তাব দেওয়ার ধরনও। ইতিহাসেও অবশ্য এমন নজির মেলে। আয়ারল্যান্ডের পুরনো লোককথায় সেন্ট ব্রিজিড ও সেন্ট প্যাট্রিকের প্রসঙ্গই ধরা যাক। চার বছর অন্তর লিপ ডে-তে মহিলাদের প্রস্তাব দেওয়ার অনুমতির কথা সেখানে উল্লেখ রয়েছে। আজকের দিনেও অনেকে নিজের অভিজ্ঞতার কথা খুল্লামখুল্লা সোশাল সাইডে ভাগ করে নিচ্ছেন। ফাইল ছবি ব্যক্তিজীবনে সোশাল মিডিয়ার প্রভাব নিজের পছন্দ ও পরিচয় নিয়ে আজকের মহিলারা অনেক বেশি সোচ্চার। জীবনযাত্রার এই বদল সরাসরি পড়ছে সম্পর্কে। বিয়ের প্রস্তাব এখন আর নিছক প্রথা নয়। এটি দু’জনের প্রতিশ্রুতির প্রকাশ। কে আগে প্রস্তাব দিলেন, তা নিয়ে আর খুব একটা মাথা ঘামাচ্ছেন না কেউ-ই।

একসঙ্গে পথ চলার সম্মতিটাই আসল। সোশাল মিডিয়াও এই ছবিটা বদলাতে সাহায্য করেছে। প্রিয় মানুষকে প্রপোজ করার গল্প ও ভিডিয়ো আকছার সামনে আসছে। ফলে বিষয়টি আর এখন অস্বাভাবিক মনে হয় না। কমছে সামাজিক চোখরাঙানিও। প্রতিটি সম্পর্কই আলাদা সব সম্পর্কের বুনন এক নয়। তাই বিয়ের প্রস্তাবের কোনও বাঁধাধরা নিয়ম নেই। কোথাও পুরুষ উদ্যোগী হন, কোথাও মহিলা। আবার বড় কোনও প্রস্তাব ছাড়াই অনেকে বিয়ের সিদ্ধান্ত নেন। দু’জনের বোঝাপড়াই এখন শেষ কথা।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সংবাদ প্রতিদিন ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗