বাবার স্বপ্নপূরণে যোগ দেন পুলিশে, দায়িত্ব পালনের সময় ছুরিকাঘাতে নিহত

কৃষক বাবার স্বপ্ন ছিল ছোট ছেলে পুলিশে চাকরি করবে। বাবার সেই স্বপ্নপূরণে ২০১৮ সালে পুলিশে যোগ দিয়েছিলেন আনোয়ার মোল্লা (৩৩)। কিন্তু ছোট ভাই এখন ফিরল লাশ হয়ে। কথাগুলো বলেন নিহত কনস্টেবলের বড় ভাই শাহ

কৃষক বাবার স্বপ্ন ছিল ছোট ছেলে পুলিশে চাকরি করবে। বাবার সেই স্বপ্নপূরণে ২০১৮ সালে পুলিশে যোগ দিয়েছিলেন আনোয়ার মোল্লা (৩৩)। কিন্তু ছোট ভাই এখন ফিরল লাশ হয়ে। কথাগুলো বলেন নিহত কনস্টেবলের বড় ভাই শাহাবুদ্দিন মোল্লা। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের হাশেমবাগ এলাকায় গতকাল রোববার রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশের কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় তাঁর সঙ্গে থাকা এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হন।আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহের ময়নাতদন্ত চলছিল। মর্গের সামনে অপেক্ষা করছিলেন তাঁর স্বজনেরা। সেখানে আনোয়ারের বড় ভাই শাহাবুদ্দিন মোল্লার সঙ্গে কথা হয় প্রথম আলোর এ প্রতিবেদকের। তিনি বলেন, গতকাল রাত একটার দিকে নবাবগঞ্জ থানা-পুলিশ মুঠোফোনে তাঁদের আনোয়ারের মৃত্যুর খবর জানায়।

পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশও বিষয়টি নিশ্চিত করে।ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআইআনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জের দত্ত খন্দ এলাকার জত্তন মোল্লার ছেলে। ২০২১ সালে জত্তন মোল্লার মৃত্যু হয়। তবে এর আগেই ছেলে আনোয়ার পুলিশে যোগ দেন। সর্বশেষ তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।শাহাবুদ্দিন বলেন, প্রথমে তাঁরা বিশ্বাসই করতে পারেননি যে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। তিন ভাই ও দুই বোনের মধ্যে আনোয়ার ছিলেন সবার ছোট। এ কারণে পরিবারের সবার আদরের ছিলেন তিনি। কারও সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতেন না, ঝগড়া-বিবাদেও জড়াতেন না। ২০১৮ সালে পুলিশে যোগ দেওয়ার কিছুদিন পর বিয়ে করেন আনোয়ার। তাঁর সংসারে দুই সন্তান।কথার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন শাহাবুদ্দিন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আনোয়ারের মৃত্যুতে আমাদের সব স্বপ্ন চুরমার হয়ে গেছে।’মর্গের সামনে লাশের অপেক্ষা করছিলেন আনোয়ার মোল্লার স্বজনেরাআনোয়ারের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, আনোয়ারের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত ও ছিদ্র হয়েছে। ঘাড়ের বাঁ পাশে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়েছে। এ ছাড়া নাক ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।গতকাল ওই এলাকায় তথ্য সংগ্রহের সময় দুর্বৃত্তরা আনোয়ারকে চিনে ফেলে বলে জানান তাঁর সহকর্মী শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল শামীম হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে তথ্য সংগ্রহ করতে ওই এলাকায় গিয়েছিলেন আনোয়ার। দুর্বৃত্তরা চিনে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়। এ সময় সঙ্গে থাকা এএসআই আব্দুল সাত্তার পালিয়ে প্রাণে রক্ষা পান।নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একাধিক কর্মকর্তা জানান, কাশীপুরের হাশেমবাগ এলাকায় ডেভিড ও কামাল গ্রুপের সদস্যরা মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধে জড়িত। এসব অপরাধে জড়িত ব্যক্তিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে চলাফেরা করেন। শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির দুই সদস্য সেখানে তথ্য সংগ্রহে গেলে অপরাধীরা তাঁদের ওপর হামলা করেন।

থানা এলাকার সীমানা চিহ্নিত না থাকায় অপরাধীরা সেই সুযোগ নিয়েছেন বলেও কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন।তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মামলা হয়নি, গ্রেপ্তার নেইএদিকে আনোয়ার মোল্লাকে হত্যার ঘটনায় আজ সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এ ঘটনায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল সাত্তারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আনোয়ারের মরদেহ নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে জানাজা শেষে গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗