শ্রীপুরে শ্রমিকদের কয়েক দফা মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আজ সোমবার সকালে মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আজ সোমবার সকালে মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, নতুন বাজার ও পুরান বাজার এলাকায় মোট ছয় দফায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হচ্ছে। আজ সোমবার সকালে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে নামেন। তাঁরা সংঘবদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় গিলারচালা এলাকায় অবস্থান করছিলেন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

খবর পেয়ে প্রায় ১৫ মিনিটের মধ্যে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ঘটনাস্থলে আসে। একপর্যায়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।পরে শ্রমিকেরা মহাসড়কের পাশের বিভিন্ন সংযোগ সড়কে চলে যান। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

আজ সোমবার সকালে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় স্থানীয় একটি পোশাক কারখানার এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমরা ন্যায্য দাবি নিয়ে সড়কে এসেছি।’ তাঁর অভিযোগ, দাবি জানাতে শ্রমিকদের বাধা দিচ্ছেন স্থানীয় নেতা–কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের দাবি, তাঁরা কোনো নাশকতায় অংশ নিচ্ছেন না।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে আছেন।গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিচ্ছিন্নভাবে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।

আমরা তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗