বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট: ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’

প্রেমিকার কাছে পৌঁছানোর আগেই প্রেমের চিরকুট পৌঁছে গেল থানায়। এই চিরকুটের সঙ্গে ছিল না কোনো গোলাপ কিংবা উপহার। ছিল কালো টেপে মোড়ানো বোসাসদৃশ জর্দার কৌটা। আর তাতে লেখা এমন এক বার্তা, যা আবেগের বদলে

প্রেমিকার কাছে পৌঁছানোর আগেই প্রেমের চিরকুট পৌঁছে গেল থানায়। এই চিরকুটের সঙ্গে ছিল না কোনো গোলাপ কিংবা উপহার। ছিল কালো টেপে মোড়ানো বোসাসদৃশ জর্দার কৌটা। আর তাতে লেখা এমন এক বার্তা, যা আবেগের বদলে বোমার আতঙ্ক ছড়ায়।

বোমাসদৃশ এই চিরকুট পড়ে থাকার খবর পেয়ে ছুটে আসে পুলিশ।ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামের। গতকাল রোববার দুপুরে গ্রামের খেলার মাঠের পাশে নির্মাণাধীন একটি ভবনের পিলারের ওপর বোমাসদৃশ বস্তুটি দেখা যায়।মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, ওসি, গাংনী থানাকোনো এক যুবক তাঁর প্রেমিকাকে উদ্দেশ করে হয়তো এই চিরকুট লিখেছেন। বোমাসদৃশ বস্তুর (জর্দার কৌটায় তৈরি) গায়ে চিরকুট লেখা হয়েছে আলোচনা তৈরি করার জন্য। তবে লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, পিলারের ওপর কালো টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু পড়ে আছে, এমন খবর প্রচারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কিছুটা দূর থেকে দেখা যাচ্ছিল, বোমাসদৃশ বস্তুর গায়ে একটি চিরকুট। সেখানে লেখা, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, কোনো এক যুবক তাঁর প্রেমিকাকে উদ্দেশ করে হয়তো এই চিরকুট লিখেছেন। বোমাসদৃশ বস্তুর (জর্দার কৌটায় তৈরি) গায়ে চিরকুট লেখা হয়েছে আলোচনা তৈরি করার জন্য। তবে লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।ওসি জানান, বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে গিয়ে দেখা গেছে ভেতরে কোনো বিস্ফোরক নেই।ভয় দেখানো বা আলোচনা তৈরি করা, যে উদ্দেশ্যেই কাজটি করা হোক না কেন, বোমাসদৃশ এই চিরকুট আপাতত পুলিশের তদন্তের বিষয়।এই চিরকুটের মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন প্রথম আলোকে বলেন, প্রেমের গল্পে সাধারণত তৃতীয় পক্ষের উপস্থিতি পছন্দ করেন না প্রেমিক-প্রেমিকারা।

সে কারণে কেউ হয়তো এই কাণ্ড ঘটিয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗