চিন থেকে বাংলাদেশের পথে ক্ষেপণাস্ত্র তৈরির মারাত্মক বিস্ফোরক-রাসায়নিক উপাদান আটক করল ইন্দোনেশিয়া

চিন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করা একটি পণ্যবাহী (China Bangladesh)জাহাজ থেকে প্রায় ৪০৫ টন ক্ষেপণাস্ত্র বা বিস্ফোরক তৈরির বিপজ্জনক রাসায়নিক উপাদান বাজেয়াপ্ত করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দক্

চিন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করা একটি পণ্যবাহী (China Bangladesh)জাহাজ থেকে প্রায় ৪০৫ টন ক্ষেপণাস্ত্র বা বিস্ফোরক তৈরির বিপজ্জনক রাসায়নিক উপাদান বাজেয়াপ্ত করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দক্ষিণ-পূর্ব এশিয়ার জলসীমায় ঘটে যাওয়া এই রহস্যজনক ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোপন ও অজ্ঞাত সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইন্দোনেশিয়ার নৌবাহিনী এই বড়সড় অভিযানটি চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। তবে ঠিক কারা এই বিশাল পরিমাণ রাসায়নিক উপাদান আমদানি করছিল এবং বাংলাদেশে এর প্রকৃত গন্তব্য কোথায় ছিল, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। আরও দেখুনঃ ভেন্টিলেশনে BJP বিধায়ক রেখা পাত্র, বিষক্রিয়া নাকি ফুড পয়েজনিং?

বাড়ছে উদ্বেগ ইন্দোনেশিয়ার নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, কোমোরোস-এর পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ (MV Star Line) নামক জাহাজটি চিনের লিয়ানইউনগাং (Lianyungang) বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান (Belawan) উপকূলের কাছে জাহাজটির সন্দেহজনক গতিবিধি ইন্দোনেশিয়ার নৌবাহিনীর রাডারে ধরা পড়ে। অভিযোগ, নির্ধারিত সমুদ্রপথ ছেড়ে জাহাজটি জ্বালানি নেওয়ার অজুহাতে বেলাওয়ান জলসীমায় অনির্ধারিত যাত্রাবিরতি করেছিল এবং নৌবাহিনীর টহলদারি জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’ (KRI Sigalu-857) থেকে পাঠানো রেডিও বার্তায় কোনো সাড়া দেয়নি। এমনকি যাত্রাপথে জাহাজটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা এআইএস (AIS) বন্ধ রাখা হয়েছিল বলেও সন্দেহ করা হচ্ছে। এরপরই নৌবাহিনীর (China Bangladesh)সদস্যরা জাহাজটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন।তল্লাশি চালিয়ে জাহাজের ৩৬টি কন্টেইনারের মধ্যে ১৫টি কন্টেইনার থেকে ৪০৫ টন ‘সোডিয়াম পারক্লোরেট’ (Sodium Perchlorate) উদ্ধার করা হয়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ফার্স্ট ফ্লিট কমান্ডের (কোয়ারমাদা-১) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোডিয়াম পারক্লোরেট একটি অত্যন্ত শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট, যা মূলত রকেট ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জ্বালানি (প্রপেল্যান্ট) এবং উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। তাঁর মতে, বাজেয়াপ্ত করা এই বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরি করা সম্ভব। শুধু তাই নয়, ওই একই জাহাজ থেকে কয়েক লক্ষ অব্যবহৃত ও অনিবন্ধিত ফোর-জি সিম কার্ডও (4G SIM Cards) উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। পাশাপাশি জাহাজটির নিবন্ধন ও পণ্য পরিবহনের কাগজপত্রেও একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং এর অনুমোদনের মেয়াদও স্থগিত অবস্থায় ছিল। এই ঘটনার পর থেকেই দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিশেষ করে, কোনো অজ্ঞাত গোয়েন্দা সূত্রের খবরে ইন্দোনেশিয়া এই পদক্ষেপ নিল এবং বাংলাদেশের কোন সংস্থা বা ব্যক্তি এই বিশাল পরিমাণ রাসায়নিকের ক্রেতা ছিলেন, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। কারণ, জাহাজের নথিপত্রে আমদানিকারক বা প্রকৃত ব্যবহারকারীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা ছিল না। প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের মতে, বাংলাদেশে এই মুহূর্তে এত বিপুল পরিমাণ সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র তৈরির কোনো ঘোষিত কর্মসূচি নেই। ফলে চিন থেকে গোপনে পাঠানো এই বিপজ্জনক রাসায়নিক ও লক্ষ লক্ষ সিম কার্ড আসলে কোনো নাশকতামূলক কাজ বা অবৈধ অস্ত্র পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: কলকাতা ২৪x৭ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗