এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে যা বলছে ইরান

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তিটিকে ‘প্রকৃত অর্থ ও তাৎপর্যহীন’ করে ফেলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সোমবার

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তিটিকে ‘প্রকৃত অর্থ ও তাৎপর্যহীন’ করে ফেলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এনপিটিতে ইরানের সদস্যপদ বজায় রাখা উচিত কি না, তা নিয়ে দেশটির অভ্যন্তরে আলোচনা চলছে। তবে তেহরান এখনো এনপিটির সদস্য রয়েছে এবং চুক্তির বিধিবিধান মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাঘাই আরো বলেন, এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি ইরান। যুক্তরাষ্ট্র তেহরানের নির্ধারিত শর্তগুলো পূরণ করলে দ্রুতই হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব বলেও মন্তব্য করেন বাঘাই। কোনো চুক্তি হলে দুই ঘণ্টার মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরান ‘খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে’।

তিনি বলেন, ‘ইরান তার প্রতিশ্রুতি রক্ষায় অবিচল রয়েছে। অপর পক্ষ সংশ্লিষ্ট শর্তগুলো মেনে চললে যত দ্রুত সম্ভব ইরানও তার অঙ্গীকার পূরণ করবে।’ তবে একই সঙ্গে তেহরান নিজেদের লক্ষ্য ও ইরানি জনগণের অধিকার সম্পর্কে সুস্পষ্ট অবস্থানে রয়েছে বলে জানান তিনি। বাঘাই বলেন, ‘এসব অধিকার রক্ষায় ইরান কোনোভাবেই পিছু হটবে না।’

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗