Sujit Bose News: জেলে গিয়েও ‘মুখে খিল’ এঁটেছেন সুজিত, পেট থেকে কথা বের করতে পাল্টা ‘স্ট্র্যাটেজি’ CBI-এর

কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)-কে আবারও জেরা করবে সিবিআই (CBI)। পুর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর। ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি। শনিবারও তাঁকে জেরা করছিল সিবি

কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)-কে আবারও জেরা করবে সিবিআই (CBI)। পুর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর। ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি। শনিবারও তাঁকে জেরা করছিল সিবিআই (CBI)। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করেননি প্রাক্তন মন্ত্রী। ফলে তাঁর পেট থেকে কথা বের করতে পাল্টা স্ট্র্যাটেজি নিতে পারেন গোয়েন্দারা।

দরকারে হেফাজতেও নিতে পারেন তারা। তবে, সবটাই সম্ভব হবে পুরো আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। পুর নিয়োগ দুর্নীতি মামলায়, জেল হেফাজতে রয়েছেন সুজিত বসু (Sujit Basu)। প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন তিনি। আদালতের অনুমতি নিয়ে গত সপ্তাহের শনিবার এই মামলাতেই জেরা করতে যান গোয়েন্দারা। এখানে উল্লেখ্য, যেহেতু ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুজিত, তাই সিবিআই যদি সুজিতকে জেরা করতে চান তাহলে আদালতের কাছে অনুমতি নিতে হবে।

সেই অনুমতিও নিয়েছে এজেন্সি। আর তারপরই শনিবার জেরা করতে গিয়েছে সিবিআই (CBI)। সিবিআই সূত্রে খবর, তবে এই জেরায় সন্তোষজনক উত্তর দেননি সুজিত। চলতি সপ্তাহে ফের প্রাক্তন মন্ত্রীকে জেরা করা হতে পারে। শুধু সুজিত নয়, এর পাশাপাশি এই মামলায় সিবিআই তলব দু’টি ব্যাঙ্কের আধিকারিকদের। আর্থিক লেনদেনের নথি ও তথ্য খতিয়ে দেখতেই ডেকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ দমদম পুরসভার দুর্নীতিতে সুজিতের ভূমিকা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তবে তাসিবিআইয়ের চার্জশিটে নাম না থাকলেও পুর নিয়োগ মামলায় ইডি-র চার্জশিটে সুজিত এবং তাঁর পুত্রের নাম ছিল। অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে বেআইনি ভাবে প্রার্থী নিয়োগের সুপারিশ করতেন তাঁরা। দুর্নীতির টাকা খাটাতেন বিভিন্ন ব্যবসায়িক সংস্থায়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗