বক্স অফিসে বিরাট ধাক্কা! আকাশছোঁয়া সাফল্যের মাঝেও বিদেশভূমে ৮০০ হলে বন্ধ ‘রামায়ণ’-এর স্ক্রিনিং
দুসপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে পদার্পণ নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’। এখনও বক্স অফিসে অব্যাহত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ ঝড়! দেশের সীমানা পেরিয়ে বিদেশভূমেও রাম-রাবণ ম্যাজিকে বুঁদ সিনেপ্রেমীরা। ছাব্বিশের রেকর্ড ব্যবসা করা সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-কেও টেক্কা দিয়েছে ‘রামায়ণ’। বিদেশভূমে রামায়ণের জনপ্রিয়তা নিয়ে ওয়াকিবহাল মহলে চর্চা হচ্ছিল।
যেসব দেশে কোনওমতে লক্ষ টাকার আয় করে ভারতীয় সিনেমা, সেখানে মুক্তির প্রথম সপ্তাহেই কোটির গণ্ডি পেরিয়েছিল রামায়ণ। কিন্তু, আচমকাই কমেছে টিকিট বিক্রির পরিমান। এক ধাক্কায় মার্কিন মুলুকের আটশো সিনেমাহলে বন্ধ ‘রামায়ণ’-এর প্রদর্শন। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, টিকিট বিক্রি কমে যাওয়ায় আমেরিকার আটশোটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হল ‘রামায়ণ’। আমেরিকায় ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে সোনি পিকচার্স অফ টেলিভিশন।
প্রথমে ১,৪০০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। ফলে এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশনে সরাসরি প্রভাব ফেলতে পারে। ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ উল্লেখ্য, নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি ‘ধুরন্ধর ২’-কে পিছনে ফেলে আমেরিকাযতেও সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তকমা পেয়েছে। ৫ নভেম্বর, বিশ্বের একশোটির বেশি দেশে ৫৯ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছিল ‘রামায়ণ’। মুক্তির তৃতীয় সপ্তাহে আমেরিকায় ছবিটির স্ক্রিনিং সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।
যদিও মাত্র আঠারোদিনে বিদেশের বাজার থেকে ছবিটি ৫৬৭ কোটি টাকা আয় করে ফেলেছে। রামায়ণের দৃশ্য মিডিয়া রিপোর্ট মোতাবেক, তৃতীয় সপ্তাহে ‘রামায়ণ’-এর বক্স অফিস কালেকশন কমে যাওয়ার কারণেই আমেরিকার প্রেক্ষাগৃহগুলি এই সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, দ্বিতীয় সপ্তাহেই আমেরিকার তিনশোটির বেশি স্ক্রিন থেকে ছবিটি সরিয়ে নেওয়া হয়েছিল। গত শুক্রবারই প্রেক্ষাগৃহের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৬৮১-তে। এরপর টিকিট বিক্রিতে আরও ভাটা পড়ায় ফের বেশ কিছু স্ক্রিনিং কমানো হয়েছে।
মতামত দিন