শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়। থাই এয়ারওয়েজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আমাদের কাছে হস্তান্তর করা হয়।’ জানা যায়, থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার হয়ে প্রায় ১৯ বছর কারাভোগ করেন সুইডেন আসলাম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।

The post শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗