টঙ্গীতে মহানবী সা. কে নিয়ে কটুক্তির দায়ে যুবক আটক

গাজীপুরের টঙ্গীতে মহানবী হযরত মুহাম্মদ সা. ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে পলাশ পিউরিফিকেশন (৪৫) নামে এক খ্রিষ্টান ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ‎রোববার দিবাগত রাত পৌণে বারোটার দি

গাজীপুরের টঙ্গীতে মহানবী হযরত মুহাম্মদ সা. ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে পলাশ পিউরিফিকেশন (৪৫) নামে এক খ্রিষ্টান ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‎রোববার দিবাগত রাত পৌণে বারোটার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ‎এরআগে গত শনিবার পলাশ পিউরিফিকেশন স্থানীয় একটি চা দোকানে গিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা রোববার রাতে একটি সালিশের আয়োজন করে। রাতে সালিশ শুরু হলে তৌহিদী জনতা পরিচয়ে কয়েকশ লোক পলাশ পিউরিফিকেশনকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ‎এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, সোমবার মামলা দায়ের শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗