Dilruba Dilnasheen: ভাইরাল ‘দিলরুবা দিলনশিন’! জানেন, এই গায়ককেই একদিন ফিরিয়ে দিয়েছিল ইন্ডিয়ান আইডল?

ফোন স্ক্রল করতে গেলেই এখন একটাই সুর কানে বাজছে। একবার শুনলে যেন মাথা থেকে আর বেরোতেই চায় না! রিল হোক বা স্ট্যাটাস, গোটা সোশাল মিডিয়া এখন মজে আছে ‘দিলরুবা দিলনশিন’ (Dilruba Dilnasheen) গানে। মিষ্ট

ফোন স্ক্রল করতে গেলেই এখন একটাই সুর কানে বাজছে। একবার শুনলে যেন মাথা থেকে আর বেরোতেই চায় না! রিল হোক বা স্ট্যাটাস, গোটা সোশাল মিডিয়া এখন মজে আছে ‘দিলরুবা দিলনশিন’ (Dilruba Dilnasheen) গানে। মিষ্টি সুর আর পুরনো দিনের প্রেমের ছোঁয়া থাকা এই গান এখন দারুণ ভাইরাল। কিন্তু জানেন কি, যাঁর গলায় এই গান আজ সবার মন জিতে নিচ্ছে, একটা সময় তাঁকেই বড় মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয়েছিল? ‘ইন্ডিয়ান আইডল’-এর সেরা ১৫-তেও জায়গা হয়নি তাঁর। অথচ আজ সেই মঞ্চেই তাঁকে ডাকা হয় বিশেষ অতিথি করে! তিনি আর কেউ নন, অরুণাচল প্রদেশের গায়ক রিতো রিবা (Rito Riba)।

কে এই রিতো রিবা? অরুণাচল প্রদেশের পাসিঘাটের ছেলে রিতো। ছোটবেলায় মায়ের মুখে লোকগান শুনেই গানের প্রতি তাঁর টান জন্মায়। কোনও বড় গুরুর কাছে গান শেখেননি, সবটাই নিজের চেষ্টায় করেছেন। ২০১৪-১৫ সাল নাগাদ ইউটিউবে অন্যের গান গেয়ে আপলোড করতেন। সেই থেকেই শুরু, আর তার পর নিজেই গান লেখা ও সুর দেওয়া। এত জনপ্রিয়তা পেয়েও নিজের শিকড় ভোলেননি রিতো। ২০২৫ সালে নিজের মাতৃভাষা ‘গালো’-তে ‘নেটিভ নোটস’ নামে পাঁচটি গানের অ্যালবামও বের করেছেন তিনি।

২০২২ সালে ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর অডিশনে নিজের তৈরি ‘হীর রাঞ্ঝা’ গানটি গেয়েছিলেন রিতো। বিচারকদের মন জিতে গোল্ডেন টিকিটও পেয়ে যান। কিন্তু থিয়েটার রাউন্ডে গিয়েই ছিটকে যান। সেরা ১৫-তে জায়গা হয়নি তাঁর। তবে হার মানেননি রিতো। পরে ‘প্লে ডিএমএফ’ মিউজিক লেবেল থেকে ওই ‘হীর রাঞ্ঝা’ গানটিই মুক্তি পায়। শিবাঙ্গী জোশী আর রোহিত খান্ডেলওয়াল অভিনীত সেই ভিডিয়োর ভিউ কোটি ছাড়িয়ে যায়। এরপর ‘মেরি বনোগি ক্যা’, ‘ইক তু হি হ্যায়’, ‘বাস তেরা’ এবং ‘ইবাদাতেঁ’-র মতো গান তাঁকে দারুণ জনপ্রিয়তা দেয়।

এমনকী শ্রেয়া ঘোষালের সঙ্গে ‘পেয়ার আতা হ্যায়’ গানেও গলা মিলিয়েছেন তিনি, যে ভিডিয়োতে ছিলেন ঈশান খট্টর ও তারা সুতারিয়া। ২০২৬ সালের ১৬ অক্টোবর মুক্তি পায় রিতোর পাঁচটি গানের অ্যালবাম ‘দিলফেক’। এরই একটি গান ‘দিলরুবা দিলনশিন’। অ্যালবামে ‘মখমলি’, ‘জোগানিয়া’, ‘জখমি’ ও ‘জিকর হো’ গানগুলিও রয়েছে। ইন্ডি-পপ, রেট্রো-পপ, রাজস্থানী লোকসুর আর উর্দু শব্দের মিশেলে তৈরি এই গান এখন সুপারহিট। ‘দ্য বেটার ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, ১৬ ও ২০ নভেম্বর ‘শাজাম ইন্ডিয়া’-র তালিকায় এক নম্বরে ছিল গানটি। ১৬ নভেম্বর ‘স্পটিফাই ইন্ডিয়া’-র ডেইলি চার্টে এটি ছিল চার নম্বরে, আর ১৭ নভেম্বর উঠে আসে দুই নম্বরে। ইউটিউবেও গানটির ভিউ ইতিমধ্যেই ২ কোটি পেরিয়ে গিয়েছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗