চা-বাগানে শীতের আমেজ

প্রকৃতিতে এখন হেমন্ত। তবে বাতাসে হালকা শীতের পরশ, ঘাসের ডগায় জমে থাকা শিশির আর শান্ত পরিবেশ জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের কথা। ভোরের চা-বাগান আর আশপাশের সড়ক ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। কুয়াশার চাদর

প্রকৃতিতে এখন হেমন্ত। তবে বাতাসে হালকা শীতের পরশ, ঘাসের ডগায় জমে থাকা শিশির আর শান্ত পরিবেশ জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের কথা।

ভোরের চা-বাগান আর আশপাশের সড়ক ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে উঁকি দিচ্ছে সূর্য।

সকালের সড়কে কুয়াশার মায়াবী আবরণ, চা-বাগানের সারি সারি সবুজ গাছ আর রোদ-ছায়ার লুকোচুরি—সব মিলিয়ে প্রকৃতিতে তৈরি হচ্ছে শীতের আবহ। সিলেট সদর উপজেলার মালনীছড়া ও লাক্কাতুরা চা–বাগান থেকে গত শনিবার সকালের তোলা ছবি নিয়ে এবারের ছবির গল্প।কুয়াশা ভেদ করে চা-বাগানে পড়ছে সূর্যের আলো দিনের প্রথম আলো এসে পড়েছে চা-পল্লিতে চা-পাতায় জমেছে শিশিরবিন্দু স্নিগ্ধ সকালে চা-বাগানের সড়ক ধরে মোটরসাইকেলে যাচ্ছেন দুজন সকাল বেলা চা-বাগানে কাজে যাচ্ছেন দুই নারী চা-শ্রমিক চা-পাতায় বুলবুলি পাখির বিচরণ সবুজ কচি পাতায় সূর্যের আলো রোদে চিকচিক করছে চা-পাতা।

সকাল বেলা সাইকেল নিয়ে বেড়িয়েছে এক শিশু

তথ্যসূত্র ও ঋণস্বীকার: প্রথম আলো ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗