নড়াইলের কালিয়ায় আগুনের ঘটনায় সরেজমিনে যা দেখলেন বিবিসির সংবাদদাতা

নড়াইল থেকে কালিয়া উপজেলা সদরে ঢোকার কয়েক কিলোমিটার আগে, হাতের ডান দিকে একটি রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে কিছুটা পথ আগালেই বেন্দারচর গ্রাম শুরু। একটু সামনে এগোতেই চোখে পড়তে শুরু করে ভাঙা, পোড়া

নড়াইল থেকে কালিয়া উপজেলা সদরে ঢোকার কয়েক কিলোমিটার আগে, হাতের ডান দিকে একটি রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে কিছুটা পথ আগালেই বেন্দারচর গ্রাম শুরু। একটু সামনে এগোতেই চোখে পড়তে শুরু করে ভাঙা, পোড়া আর বিধ্বস্ত কিছু বাড়িঘর আর দোকানপাট। প্রথমে এমন তিনটি বাড়িতে গিয়েও সেখানে কারো দেখা মেলেনি। বিবিসি বাংলার সাংবাদিকদের উপস্থিতি দেখে তখন পাশের ভেতরের একটি বাড়ি থেকে ছুটে এলেন গৃহবধূ আরোপি বেগম।

তিনি আমাদের নিয়ে গেলেন তার বাড়িতে। ঘুরে দেখালেন ভাঙা, পোড়া আর বিধ্বস্ত তার ঘরটি। আরোপি বেগমের স্বামী পেশায় অটোরিকশা চালক। গত শুক্রবার সন্ধ্যায় যখন বেন্দারচর গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়, তখন তার স্বামী বাড়িতে ছিলেন না। হামলা শুরু হলে সন্তানসহ তিনিও বাসা থেকে বের হয়ে যান।

মিজ বেগম বলছিলেন, "আমার ঘরের যা ছিল সব পোড়াইয়ে দিয়েছে। এক কাপড়ে বাসা দিয়ে বাইর হয়ে গেছি। যাওয়ার সময় ঘর দিয়ে টাকা পয়সা, স্বর্ণের চেন আর গোয়াল দিয়ে একটা গরুও নিয়ে গেছে। এখন নিজের ঘর ছাইড়ে আরেক বাসায় যাইয়ে উঠছি"। তার সাথে যখন আমরা কথা বলছিলাম, তখন আশপাশের বিভিন্ন বাড়ির নারীরা ছুটে আসেন।

তাদের সবারই অনুরোধ ছিল যেন পুড়ে যাওয়া ঘরগুলো আমরা ঘুরে দেখি। এক এক করে এমন বেশ কয়েকটি ঘরে আমরা গিয়েছি। যে সব ঘরের পুরুষ সদস্যরা অনেকেই বাড়ি ছেড়েছেন, সেই দিনের পর থেকে, জানাচ্ছিলেন নারী সদস্যদের অনেকে। বেন্দারচর গ্রামের আমরা এমন অন্তত ৬০ থেকে ৭০টি ঘর ও দোকানপাট আমাদের চোখে পড়েছে, যেগুলোর কোনটি ভাঙাচোরা, আবার কোনটি আগুনে পোড়া।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: bbc bangla ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗