যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ আটক

যশোরের অভয়নগরে ইমন আল মাহিন (২৫) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সদস্যসহ বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন

যশোরের অভয়নগরে ইমন আল মাহিন (২৫) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সদস্যসহ বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমন আল মাহিন নওয়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য। এছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন আদিত্য সরকার, বিধান সরকার, ধীমান সরকার, ঠাকুর দাস মণ্ডল, বিথীকা সরকার, প্রভাত মল্লিক, দিলীপ সরকার, হাচ, হাসান শেখ, হারেজ শেখ, ফাতেমা বেগম, রাশিদা বেগম।

অভয়নগর থানার ওসি জিয়াউর রহমান বলেন, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনসহ বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗