বিশ্ববাজারের সঙ্গে দেশেও স্বর্ণের দামে বড় পতন, রহস্য কী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মূল্যবান এই ধাতুর দাম। এক সপ্তাহে স্বর্ণের দর কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ, যা আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মূল্যবান এই ধাতুর দাম। এক সপ্তাহে স্বর্ণের দর কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ, যা আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। বিশ্ববাজারের এই দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। এক দফায় বড় অঙ্কের দাম কমার পর দেশে ২২ ক্যারেট স্বর্ণের ভরি নেমে এসেছে প্রায় ২ লাখ ১ হাজার টাকার আশপাশে। অন্যদিকে, ভারতেও ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম।

সেখানে ভরিতে দাম কমেছে ৯২ হাজার টাকা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার আশঙ্কা, শক্তিশালী ডলার, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং শেয়ারবাজারে দরপতনের কারণে স্বর্ণের বাজারে এই চাপ তৈরি হয়েছে। বিশেষ করে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ারে লোকসানের কারণে অনেক বিনিয়োগকারী নগদ অর্থ সংগ্রহ করতে স্বর্ণ বিক্রি করছেন। তবে স্বল্প মেয়াদে স্বর্ণের দাম আরো কমতে পারে বলে আশঙ্কা থাকলেও দীর্ঘ মেয়াদে বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ কমে ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে দাঁড়ায়। দিনের লেনদেনের একপর্যায়ে দাম নেমে আসে ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

চলতি সপ্তাহে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। গত ২০ মার্চের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের আগাম দাম ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে স্থির হয়েছে। হাই রিজ ফিউচার্সের ধাতু লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারের দরপতনের কারণে বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে স্বর্ণে করা বিনিয়োগও বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে স্বর্ণের দামের ওপর আরো চাপ তৈরি হয়েছে। শুক্রবার বিশ্বজুড়ে শেয়ারবাজারেও দরপতন দেখা যায়।

এআই খাতে বিনিয়োগ নিয়ে আস্থা ফেরাতে অ্যানথ্রপিকের আইপিও ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের আগাম লেনদেনে দর কমে যায়। এশিয়ার শেয়ারবাজারও ২০২০ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে ছিল। ডেভিড মেগার আরো বলেন, উচ্চ সুদের হার, শক্তিশালী ডলার এবং মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরো বাড়াতে পারে—এমন আশঙ্কাও বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে। ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন মূল্যস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: দৈনিক আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗