মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের কয়েকজন নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন ইন্ডিয়ান ইয়ুথ কংগ

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের কয়েকজন নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। একই সঙ্গে অ্যাকাউন্টগুলো পুনরায় চালু না করলে দেশজুড়ে মেটার কার্যালয় ঘেরাও ও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শুক্রবার হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা একটি ভবনে ঢুকে বিক্ষোভকারীরা ভাঙচুর চালান। এ সময় তাদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়। তারা স্লোগান দেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। এর একদিন পর শনিবার সংগঠনটি এক্সে দেওয়া পোস্টে জানায়, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনর্বহাল না করা হলে দেশের বিভিন্ন স্থানে মেটার কার্যালয়ে প্রবেশ করে বিক্ষোভ করা হবে। বার্তা সংস্থা রয়টার্সকে শনিবার সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মানু জৈন জানান, শুক্রবারের বিক্ষোভের পর দুটি অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে। তবে সরকারের সমালোচক সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও প্রভাবশালীদের হাজার হাজার অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ রয়েছে। তিনি বলেন, মেটাকে ব্যাখ্যা করতে হবে কীভাবে তাদের অ্যালগরিদম বিভিন্ন পোস্টের প্রচার সীমিত করে।

পাশাপাশি সরকারের নির্দেশে বন্ধ করা অ্যাকাউন্টগুলোও পুনরায় চালু করতে হবে। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত মেটার সবচেয়ে বড় বাজার। তবে শুক্রবারের বিক্ষোভ নিয়ে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা এবং নরেন্দ্র মোদি সরকারের ক্রমবর্ধমান কঠোর নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক জোরালো হচ্ছে। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।

মেটার বক্তব্য, স্থানীয় আইন মেনেই ভারতে বিভিন্ন কনটেন্ট সীমিত করা হয়। অন্যদিকে, মোদি সরকারের দাবি, স্থানীয় আইন লঙ্ঘন কিংবা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলেই কেবল কোনো কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়। তবে কংগ্রেসের অভিযোগ, অনলাইনে সরকারের সমালোচনা ও ভিন্নমত দমনে মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ভূমিকা রাখছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗