কবি নজরুল কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকা: রাজধানীর লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। সূত্রাপুর থানার অফিসার

ঢাকা: রাজধানীর লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এ সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কবি নজরুল সরকারি কলেজের সামনে সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।The post কবি নজরুল কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗