Instagram followers: দীপিকা-আলিয়াকে বলে বলে গোল! ১০০ মিলিয়ন ফলোয়ার্সের দোরগোড়ায় বলিউডের কোন ২ সুন্দরী?

বক্স অফিস তো আছেই, তবে আজকাল অনেকে তারকাদের ক্রেজ মাপেন ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে! অবাক করা ব্যাপার হল, এই দৌড়ে দীপিকা বা আলিয়া নন, বরং ১০০ মিলিয়নের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন অন্য দুই নায়িকা

বক্স অফিস তো আছেই, তবে আজকাল অনেকে তারকাদের ক্রেজ মাপেন ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে! অবাক করা ব্যাপার হল, এই দৌড়ে দীপিকা বা আলিয়া নন, বরং ১০০ মিলিয়নের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন অন্য দুই নায়িকা। Picture Courtesy- Ai Toolশুরুটা করা যাক পাঁচ নম্বর দিয়ে, অভিনয় আর গ্ল্যামারে দীপিকা পাডুকোন বরাবরই সুপারহিট। নেটদুনিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা তাক লাগানোর মতো, বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৭৭.৭ মিলিয়ন।

Picture Courtesy- Ai Toolচার নম্বরে থাকা ক্যাটরিনা কাইফ এখন ব্যক্তিগত জীবনে ব্যস্ত, বড় পর্দায় দেখা মিলছে বেশ কম। তবুও তাঁর ভক্তদের ভালোবাসায় একটুও মরচে পড়েনি, ইনস্টায় ৭৮.৬ মিলিয়ন মানুষ তাঁকে ফলো করেন। Picture Courtesy- Ai Toolএকটার পর একটা হিট ছবি দিয়ে আলিয়া ভাট যে এখন দর্শকদের নয়নের মণি, তা আর নতুন করে বলার নেই। বক্স অফিসের মতো সোশাল মিডিয়াতেও তাঁর দারুণ দাপট, ৮৫.১ মিলিয়ন ফলোয়ার নিয়ে তিনি আছেন তিন নম্বরে।

Picture Courtesy- Ai Toolমিষ্টি হাসি আর দুরন্ত অভিনয়ে শ্রদ্ধা কাপুর কিন্তু চুপিচুপি বাজিমাত করে দিয়েছেন! আলিয়া-দীপিকাকে পিছনে ফেলে ৯২.৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে তিনি এখন ১০০ মিলিয়নের একদম কাছাকাছি। Picture Courtesy- Ai Toolতবে শীর্ষের আসনটি একা শ্রদ্ধার নয়, তাঁকে এক চুলও জমি না ছেড়ে সমানে সমানে টেক্কা দিচ্ছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া! হলিউড-বলিউড কাঁপানো প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যাও ঠিক ৯২.৭ মিলিয়ন।

Picture Courtesy- Ai Tool

তথ্যসূত্র ও ঋণস্বীকার: টিভি৯ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗