পাঞ্জাবের ভাবমূর্তি নষ্টের অভিযোগ, বাংলো ওড়ানো থেকে প্রাণনাশের হুমকির পর আইনি জটে অমিতাভ!
বিগত একমাসে বেশ কয়েকবার হামলার হুমকি। কখনও গ্রেনেড হামলায় অমিতাভ বচ্চনের সাধের বাংলো জলসা উড়িয়ে দেওয়ার হুমকিবার্তা তো কখনও বা অশীতিপর মেগাস্টারের উপর হামলার ষড়যন্ত্রের খবর প্রকাশ্যে এসেছে। এর মাঝেই আবার আইনি জটে বিগ বি! সুস্থ হয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’র সেটে ফিরেছেন শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন। পাঞ্জাবের পুলিশ স্টেশনগুলিতে বোমা হামলা সংক্রান্ত বিতর্কিত প্রশ্নকে কেন্দ্র করেই দানা বেঁধেছে সমস্যা।
জানা যাচ্ছে, বলিউডের শাহেনশাহ-সহ টেলিভিশন চ্যানেলকে আইনি নোটিস পাঠিয়েছেন পাঞ্জাবের সাঙ্গরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অমিতাভের প্রশ্নের বিরোধিতা করেছেন ওই আইনজীবী। অভিযোগ, বিগ বির প্রশ্নের মাধ্যমে পাঞ্জাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সংশ্লিষ্ট প্রশ্নে পঞ্জাবকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয়েছে। আইনজীবীর দাবি, সংশ্লিষ্ট অংশটি যদি সত্যিই অনুষ্ঠানের কোনও পর্বে সম্প্রচারিত হয়ে থাকে তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
এখানেই শেষ নয়, অমিতাভ বচ্চন ও সোনি টিভিকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনাও করতে হবে। আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা জানিয়েছেন, কয়েক দিন আগে এক মক্কেল একটি স্ক্রিনশট এবং ভিডিও ক্লিপ নিয়ে তাঁর কাছে আসেন। সেই ভিডিওতে দেখা যায়, কেবিসির মঞ্চে অমিতাভ বচ্চন এক প্রতিযোগীকে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি প্রশ্ন করেন। কী প্রশ্ন করেছিলেন? ভিডিও ক্লিপিংয়ের মোতাবেক, “সম্প্রতি কোন রাজ্যে অপরাধীরা নির্ভয়ে পুলিশ স্টেশনে বোমা হামলা চালিয়েছে?” অমিতাভ বচ্চন প্রশ্নের উত্তর ব্যাখ্যা করতে গিয়ে অমিতাভ বচ্চনকে বলতে শোনা যায়, “পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে বর্তমানে পুলিশের থানাতেও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠছে এবং আম আদমি পার্টির সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে।” पंजाब की बर्बाद कानून व्यवस्था पर KBC में पूछा गया सवाल। https://t.co/uN642ST82M — Sunil Sahani (@sahanisunil01) November 18, 2026 আইনজীবীর মতে, এ ধরনের প্রশ্নের সঙ্গে সাধারণ জ্ঞানের আদতে কোনও সম্পর্কই নেই। বরং সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়ার পরিবর্তে একটি নির্দিষ্ট রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। অরোরার কথায়, “আমার মনে হয়নি এটি কোনও সাধারণ জ্ঞানের প্রশ্ন। বরং এটি একটি রাজ্যের ভাবমূর্তি নষ্টের চেষ্টা।” অরোরা আরও জানান, অমিতাভ বচ্চন কিংবা সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের কাছ থেকে জবাব পাওয়ার পরেই ভিডিওটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হবে।
মতামত দিন