মানবাধিকার সুরক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান

ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা এবং স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের মহিলা উইংয়ের উদ্যোগে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধ

ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা এবং স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের মহিলা উইংয়ের উদ্যোগে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর ধানমন্ডিতে উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশনের চিত্রা তিতাস হলে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি ও কাউন্সিলের উপদেষ্টা নূরুন্নিসা সিদ্দিকা এমপি।

তিনি পবিত্র কোরআনের আলোকে ইনসাফ ও সুবিচারের গুরুত্ব তুলে ধরে আইনজীবীদের সততা, আল্লাহভীতি ও নৈতিক দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে কাউন্সিলের মহিলা উইংয়ের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এমপি বিচারব্যবস্থায় দুর্নীতি ও দলীয়করণ রোধ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, মামলাজট নিরসন এবং সাধারণ মানুষের সহজে বিচারপ্রাপ্তির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইন পেশাকে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করে ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি আইনের যথাযথ প্রয়োগ, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আইনজীবীদের বলিষ্ঠ অবস্থান এবং নারী আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তাসনিম রানা। তিনি আইনজীবীদের পেশাগত দায়িত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

সংগঠনের ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা সুফিয়া জামাল পবিত্র কোরআনের সূরা আন-নিসার ১৩৫ নম্বর আয়াতের আলোকে সত্য ও ন্যায়ের পক্ষে নিরপেক্ষ অবস্থান গ্রহণ এবং সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে লয়ার্স কাউন্সিল মহিলা উইংয়ের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. জান্নাত আরা শেলী উপমহাদেশের মুসলিম শাসন ও ব্রিটিশ ঔপনিবেশিক আইনব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ইসলামী ন্যায়বিচারের আদর্শ অনুসরণের গুরুত্ব আলোচনা করেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗