নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে মাঠে রয়েছে বিএনপি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে শক্ত ভাবে অবস্থান নিয়ে মহাসড়কে অবস্থান করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২২ নভেম্বর) সকাল থেকেই রাজবাড়ী-কুষ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে শক্ত ভাবে অবস্থান নিয়ে মহাসড়কে অবস্থান করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২২ নভেম্বর) সকাল থেকেই রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের শিয়ালডাঙ্গী থেকে গান্দিমারা দুর্গাপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদের নেত্বতে মহাসড়কে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিয়ে মিছিল করতে দেখা গিয়েছে।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ বলেন- দিন- রাত আমরা মহাসড়কে অবস্থান করেছি, যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুত । দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি।

এ সময় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান রাজাসহ পাংশা -কালুখালীর বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗