বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশটিতে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন আইফোন এবং আইপ্যাড থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় একটি মিষ্টি কারখানায় আগুন লেগে অন্তত তিনজন নিহত হয়েছেন।
কারখানাটিতে কর্মরত আরো কয়েক ডজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। শনিবার লাগা ওই আগুন রোববারও পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
দেশটির দমকল বাহিনীরকর্মীরা এখনও কারখানার কিছু অংশে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, আগুন লাগার সময় কারখানাটিতে প্রায় ৬০ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে অন্তত ৩৬ জন কর্মীর খোঁজ এখনও মেলেনি।
ফলে আগুন নেভানোর সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধার অভিযানও চালানো হচ্ছে। বিতর্কিত কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মতামত দিন