যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ৬২৩ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-আজার। এ ছাড়া হামলায় বহু শিশু গুরুতর শারীরিক আঘাতের শিকার হয়েছে। খবর

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ৬২৩ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-আজার। এ ছাড়া হামলায় বহু শিশু গুরুতর শারীরিক আঘাতের শিকার হয়েছে।

খবর আলজাজিরার। যুদ্ধে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

নিহতদের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের দুটি স্কুলের শিক্ষার্থীরাও রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে বেহরুজ-আজার বলেন, ‘আমাদের শিশুদের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক।’ তিনি জানান, হামলা থেকে বেঁচে যাওয়া অনেক শিশু স্থায়ী শারীরিক ক্ষতির শিকার হয়েছে।

তাদের কারও হাত-পা বিচ্ছিন্ন হয়েছে, কেউ হাড় ভাঙা এবং কেউ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক দগ্ধ হওয়ার মতো আঘাত পেয়েছে। বেহরুজ-আজার বলেন, ‘এসব আঘাত ও মানসিক ট্রমার বিষয়ে আমাদের কথা বলার দায়িত্ব রয়েছে।’ তিনি আরও বলেন, আহত শিশুদের দুর্ভোগের বিষয়টি এখনো অনেকাংশে আড়ালে রয়ে গেছে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗