গুম-হত্যার মামলায় জিয়াউল আহসানের যুক্তিতর্ক ২৪ নভেম্বর

আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগ

আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এদিন জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। তিনি জিয়াউলের পক্ষে কয়েকটি নথিপত্র দাখিলের পাশাপাশি কিছু ভিডিও প্রমাণও উপস্থাপন করেন।

পরে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। জেরা শেষে মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

পরে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। গত ৩০ সেপ্টেম্বর মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি গ্রহণ করা হয়।

এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗