রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানিয়ে ভারত সরকারের প্রতি ৬ দফা দাবি জানালেন ড. ইলিয়াস

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে ভারতের ওয়েলফেয়ার পার্টি। দলটি এ রায়কে আন্তর্জাতিক বিচার ও জবাবদিহির ইত

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে ভারতের ওয়েলফেয়ার পার্টি। দলটি এ রায়কে আন্তর্জাতিক বিচার ও জবাবদিহির ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, নিরাপদ প্রত্যাবাসন এবং ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি ছয় দফা দাবি জানিয়েছে দলটি। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ড. সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস আইসিজের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানান। তিনি বলেন, জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থার এ রায় বিশ্ব আদালতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা।

কারণ, ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে আদালত। গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে আইসিজে। ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত দেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে মিয়ানমার তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলেও রায়ে উল্লেখ করা হয়। ড. ইলিয়াস বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ব্যাপক সহিংসতার বিবরণ আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

এই রায় শুধু একটি মতামত নয়; এটি আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত। আইসিজের রায় চূড়ান্ত এবং মামলার পক্ষগুলোর জন্য তা মানা বাধ্যতামূলক; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। ওয়েলফেয়ার পার্টির বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এই রায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের জন্য রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার নীতিকে আরো শক্তিশালী করেছে। ড. ইলিয়াস বলেন, এই রায় যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে।

এর পূর্ণ বাস্তবায়নে ভারত সরকারকে সক্রিয় ভূমিকা নিতে হবে। এ লক্ষ্যে তিনি ছয় দফা দাবি তুলে ধরেন। প্রথমত, আইসিজের রায়কে প্রকাশ্যে স্বাগত জানিয়ে গণহত্যা সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে হবে। দ্বিতীয়ত, দ্বিপক্ষীয় কূটনৈতিক যোগাযোগ, জাতিসংঘ এবং আঞ্চলিক ফোরামসহ সব পর্যায়ে মিয়ানমারের ওপর কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক চাপ প্রয়োগ করতে হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে রায়টি পুরোপুরি বাস্তবায়িত হয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗