পাক বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-মাসুদরা, অবনতি শাহিনের, জায়গা হল বাবরের?
পাকিস্তান বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন তিন সিনিয়র মহম্মদ রিজওয়ান, শান মাসুদ এবং ইমাম-উল-হক। এমনকী তিন ফরম্যাটেই চুক্তিতে থাকছেন, এমন কোনও ক্রিকেটার নেই। গত ইংল্যান্ড সফরের পর থেকেই রিজওয়ান ও ইমামের সঙ্গে সমস্যা চলছে বোর্ডের। তাঁদের সিরিজের মাঝেই দেশে ফেরত পাঠানো হয়েছিল। এমনকী তাঁদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের তদন্তও চলছে বলে খবর। আবার সিরিজের মাঝেই অধিনায়ক পদ থেকে বাদ দেওয়া হয়েছিল শানকে।
এবার তাঁদের চুক্তি তালিকা থেকে ব্রাত্য করেছে বোর্ড। পাশাপাশি খুররম শাহজাদ ও মহম্মদ আলির মতো পেসারকেও রাখা হয়নি। শনিবার নতুন কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করেছে পিসিবি। এবার থেকে ফরম্যাট ভিত্তিক ভাবে চুক্তি করা হচ্ছে ক্রিকেটারদের সঙ্গে। বাবর আজম এবং সলমন আলি আগাকে রাখা হয়েছে টেস্ট আর ওয়ানডে ফরম্যাটে। ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি সাদা বলের দুই ফরম্যাটে থাকলেও টেস্টে জায়গা পাননি।
সাহিবজাদা ফরহান, শাদাব খানের মতো প্লেয়ারকে রাখা হয়েছে শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে। PCB ANNOUNCES NEW CENTRAL CONTRACTS. https://t.co/jvaUzxOayE — Sheri. (@CallMeSheri1_) November 21, 2026 উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন সাত পাক ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। যার মধ্যে ছিলেন রিজওয়ান ও ইমাম-উল-হক। গড়াপেটার আশঙ্কায় দলের বাকিদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়।
দেশে ফিরে সাইবার ক্রাইমের সদর দপ্তরে রিজওয়ান ও ইমামকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ইমাম চোটের নাটক করে সমস্যায়। আর দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্স এবং দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মহম্মদ রিজওয়ানের গোটা কেরিয়ারটাই শেষ হতে বসেছে।
মতামত দিন